MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Reduce Electricity Bill: ফ্রিজে এই ছোট্ট বদল আনুন, কারেন্ট বিল কমবে ২০ শতাংশ!

Reduce Electricity Bill: ফ্রিজে এই ছোট্ট বদল আনুন, কারেন্ট বিল কমবে ২০ শতাংশ!

Reduce Electricity Bill: প্রতি মাসে কারেন্ট বিলের বহর দেখে মাথায় হাত? চিন্তা নেই। ফ্রিজ আর ইনভার্টারের সেটিংসে সামান্য কিছু বদল আনলেই আপনার ইলেকট্রিক বিল একধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত কমে যাবে। জেনে নিন সেই সহজ উপায়গুলো।

2 Min read
Author : Moumita Poddar | ANI
Published : Oct 03 2026, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ছোট ভুলেই বাড়ে বিল
Image Credit : Chat GPT`

ছোট ভুলেই বাড়ে বিল

গ্রীষ্ম হোক বা শীত, প্রতি মাসে ইলেকট্রিক বিল দেখে চমকে যাচ্ছেন? নতুন দামি জিনিস কেনার দরকার নেই। আমাদের বাড়িতে ফ্রিজ আর ইনভার্টার ২৪ ঘণ্টাই চলতে থাকে। এগুলোর সেটিংসে সামান্য বদল আনলেই আপনার কারেন্ট বিল সরাসরি ২০ শতাংশ কমে যাবে। জেনে নিন সেই সহজ টিপস। বাড়িতে কারেন্ট বিল বেশি আসার প্রধান কারণ হলো ফ্রিজ ও ইনভার্টার। এগুলো রক্ষণাবেক্ষণে আমাদের ছোটখাটো ভুলই বিল বাড়িয়ে দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ
Image Credit : AI

ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ

ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ
তাপমাত্রা সেটিং: অনেকেই ফ্রিজের কুলিং সবসময় সর্বোচ্চ (Maximum) মাত্রায় রাখেন। গরমকালে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস (Medium) তাপমাত্রাই যথেষ্ট। শীতকালে এটি আরও কমিয়ে রাখতে পারেন।

দেওয়াল থেকে দূরে রাখুন: ফ্রিজ একেবারে দেওয়াল ঘেঁষে রাখবেন না। পেছনের কয়েলে হাওয়া চলাচলের জায়গা না থাকলে কম্প্রেসারকে বেশি খাটতে হয়। এতে কারেন্ট বেশি পোড়ে।

গরম খাবার রাখবেন না ও বারবার দরজা খুলবেন না: গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে তা ঠান্ডা করতে কম্প্রেসার অনেক বেশি বিদ্যুৎ টানে।

Related Articles

Related image1
Paternity Leave: বদলে গেল 'CCL' আবেদনের নিয়ম? এবার থেকে সরকারি-বেসরকারি সর্বত্র মিলবে পিতৃত্বকালীন ছুটি!
Related image2
Ganga River: কোনও রকম সাহায্য ছাড়াই নিজে থেকে স্বচ্ছ হয়ে যায় জল, জানেন গঙ্গানদীর অজানা এই রহস্য?
34
ইনভার্টার ব্যাটারি ও লোড ম্যানেজমেন্ট
Image Credit : Gemini

ইনভার্টার ব্যাটারি ও লোড ম্যানেজমেন্ট

ইনভার্টার ব্যাটারি ও লোড ম্যানেজমেন্ট
ব্যাটারির জল পরীক্ষা করুন: ইনভার্টারের ব্যাটারিতে ডিস্টিলড ওয়াটার (Electrolyte) কমে গেলে চার্জ হতে বেশি সময় লাগে। এর ফলে মিটার টানা ঘুরতে থাকে।

অটো-কাট অফ: ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর ইনভার্টার নিজে থেকেই চার্জিং বন্ধ (Auto-cut) করছে কি না, তা নিশ্চিত করুন।

অপ্রয়োজনীয় লোড নয়: ইনভার্টারের সঙ্গে দরকার নেই এমন ভারী যন্ত্রপাতির কানেকশন রাখবেন না।

44
ফ্যান্টম লোড (Phantom Load) এড়ান
Image Credit : Chatgpt

ফ্যান্টম লোড (Phantom Load) এড়ান

ফ্যান্টম লোড (Phantom Load) এড়ান
মোবাইল বা ল্যাপটপ চার্জ হওয়ার পরও সুইচ অফ না করে প্লাগেই রেখে দেওয়াকে ফ্যান্টম লোড বলে। এটি সারাদিন ধরে অল্প অল্প করে কারেন্ট টানতে থাকে।

পুরোনো বাল্বের বদলে বাড়িতে এলইডি (LED) আলো ব্যবহার করুন। এতে আলোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nail Art Trends: পুজোর আগে কি নেইল আর্ট করাবেন ভাবছেন? হাতের সৌন্দর্য
Recommended image2
Dates Soaked In Milk: রইল দুধে ভেজানো খেজুর খাওয়ার ৭টি স্বাস্থ্যগুণ
Recommended image3
Mobile Usage: চোখ থেকে কত দূরে মোবাইল রাখলে ক্ষতি হয় না? ৯০% মানুষই জানেন না এই নিরাপদ দূরত্ব, জানালেন চক্ষু বিশেষজ্ঞ
Recommended image4
এই সাধারণ ভিটামিনটি কি আপনার লিভারের ক্ষতি করছে? ৯০% এই বিষয়ে ভুল জানেন
Recommended image5
Dates Benefits: শক্তির পাওয়ার হাউজ! সকালে খালি পেটে খেজুর খেলে কি কি উপকার পাবেন জানেন?
Related Stories
Recommended image1
Paternity Leave: বদলে গেল 'CCL' আবেদনের নিয়ম? এবার থেকে সরকারি-বেসরকারি সর্বত্র মিলবে পিতৃত্বকালীন ছুটি!
Recommended image2
Ganga River: কোনও রকম সাহায্য ছাড়াই নিজে থেকে স্বচ্ছ হয়ে যায় জল, জানেন গঙ্গানদীর অজানা এই রহস্য?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved