MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Cashew Price: জলের দরে কাজু, কেজি মাত্র ৫০ টাকা! এই গ্রামে গেলে বস্তা ভরে আনতে পারবেন

Cashew Price: জলের দরে কাজু, কেজি মাত্র ৫০ টাকা! এই গ্রামে গেলে বস্তা ভরে আনতে পারবেন

ভারতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে অবিশ্বাস্য সস্তায় কাজু বাদাম বিক্রি হয়। আপনার হাতে ১০০ টাকা থাকলেই এক ব্যাগ ভর্তি কাজু নিয়ে বাড়ি ফিরতে পারবেন। জেনে নিন সেই গ্রামটি কোথায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 08 2026, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কেজি প্রতি ৫০ টাকায় কাজু
Image Credit : Getty

কেজি প্রতি ৫০ টাকায় কাজু

কাজু বাদামের কথা ভাবলেই জিভে জল আসে। কিন্তু বাজারে কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা দাম হওয়ায় অনেকেই কেনার আগে দু'বার ভাবেন। তবে ঝাড়খণ্ডের একটি গ্রামে গেলে আপনি মাত্র ৩০ টাকা কেজিতেও কাজু কিনতে পারবেন। জামতাড়া জেলা থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই নালা গ্রামটিকে 'ঝাড়খণ্ডের কাজু শহর' বলা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সবজির চেয়েও সস্তা
Image Credit : Getty

সবজির চেয়েও সস্তা

নালা গ্রামে গেলে দেখবেন, রাস্তার ধারে সবজির মতোই কাজু বাদাম বিক্রি হচ্ছে। সত্যি বলতে কী, এখানকার অনেক সবজির থেকেও কাজুর দাম কম। কারণ এই গ্রামে প্রায় ৫০ একর জমিতে কাজু চাষ হয়। কিন্তু ফসল বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার মতো পরিকাঠামো নেই। তাই কৃষকরা কম দামেই কাজু বিক্রি করে দেন। আর সেই সুযোগে ব্যবসায়ীরা সস্তায় কিনে প্রায় ১০ গুণ বেশি দামে বাইরে বিক্রি করেন।

Related Articles

Related image1
Goa Souvenirs: কাজু থেকে হাতে গড়া শিল্প, গোয়া থেকে কী স্যুভেনিয়ার আনবেন?
Related image2
health Care: কাজু ভিজিয়ে রাখলে কী হয়? জেনে নিন ভেজা কাজু খাওয়ার উপকারিতা
35
বাজারজাত করার মতো পর্যাপ্ত সুবিধা নেই
Image Credit : Getty

বাজারজাত করার মতো পর্যাপ্ত সুবিধা নেই

২০১০ সালের আগে এই গ্রামের কৃষকরা জানতেন না কোন ফসল চাষ করলে লাভ হবে। তখন বন বিভাগের আধিকারিকরা এখানকার জলবায়ু ও মাটি পরীক্ষা করে দেখেন যে এটি কাজু চাষের জন্য আদর্শ। তাঁরা কৃষকদের প্রশিক্ষণও দেন। এর পর থেকে এখানে বড় আকারে কাজু চাষ শুরু হয়। কিন্তু ফসল প্রক্রিয়াকরণ বা বাজারজাত করার সুবিধা না থাকায়, কৃষকরা আসল দামের চার ভাগের এক ভাগ দামে রাস্তার ধারে কাজু বিক্রি করতে বাধ্য হন।

45
চাষিদের বড় কোনও লাভ হয় না
Image Credit : Getty

চাষিদের বড় কোনও লাভ হয় না

২০১০ সালে জামতাড়া জেলার ডেপুটি কমিশনার ছিলেন আইএএস অফিসার কৃপানন্দ ঝা। তিনিই এই গ্রামের মাটি ও জলবায়ু পরীক্ষা করে কাজু চাষের উদ্যোগ নেন। কৃষি বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে তিনি এই প্রকল্পকে বাস্তব রূপ দেন। কিন্তু এত কিছুর পরেও কৃষকরা তেমন লাভ করতে পারেননি।

55
কাজু চাষিদের করুণ অবস্থা
Image Credit : Getty

কাজু চাষিদের করুণ অবস্থা

এর মূল কারণ হল, এখানে কাজু প্রক্রিয়াকরণের জন্য কোনও প্লান্ট নেই। যদি একটি প্রসেসিং প্লান্ট থাকত, তবে এখান থেকেই কাজু বিদেশে রফতানি করা যেত এবং স্থানীয়দের কর্মসংস্থানও হত। কিন্তু সেদিকে কারও নজর নেই। তাই কৃষকরা সবজির সঙ্গে কাজুও রাস্তায় বিক্রি করছেন। আপনার কোনও বন্ধু ঝাড়খণ্ডে থাকলে, তাঁকে ১০০ টাকা দিয়ে এক ব্যাগ কাজু আনতে বলতে পারেন, যা দিয়ে আপনি সারা বছর খেতে পারবেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
লাইফস্টাইলের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Acidity: পুজোয় খাওয়া-দাওয়ার পর বুকে জ্বালা? অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ
Recommended image2
Tourism: পুজোয় ভিড়ের মাঝে ঠাকুর দেখতে ভালো লাগছে না? চলুন কলকাতার কাছেই গোপালপুর
Recommended image3
প্রবল ভিড়ের সঙ্গে ধুনোর ধোঁয়া, মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? মুক্তি পাবেন এই ৫ উপায়ে
Recommended image4
Kitchen Tips: রান্নার কাজ সহজ করতে মায়ের বলা ৭টি কিচেন টিপস
Recommended image5
Cutlet Recipe: দোকানের মতো মুচমুচে চিঁড়ের কাটলেট বানান ঘরেই, রইল সহজ রেসিপি
Related Stories
Recommended image1
Goa Souvenirs: কাজু থেকে হাতে গড়া শিল্প, গোয়া থেকে কী স্যুভেনিয়ার আনবেন?
Recommended image2
health Care: কাজু ভিজিয়ে রাখলে কী হয়? জেনে নিন ভেজা কাজু খাওয়ার উপকারিতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved