৫ মিনিটের কাজ ২০ মিনিটে করতে বাথরুমে মোবাইল নিয়ে যান? সাবধান! এই একটা অভ্যাসের জন্যই পেটের রোগ, চর্মরোগ থেকে শুরু করে পাইলস পর্যন্ত হতে পারে। জানুন কীভাবে আপনার ফোনই হয়ে উঠছে অসুস্থতার কারণ।

সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কী করেন? ফোন হাতে নেন, তাই তো? আর বাথরুমে গেলেও সেটা সঙ্গী হয়। রিল দেখা, মেসেজের রিপ্লাই, নিউজ স্ক্রল - বাথরুম এখন আমাদের পার্সোনাল টাইম` হয়ে গেছে। কিন্তু এই ছোট্ট আরামটাই আপনার শরীরের ১২টা বাজিয়ে দিচ্ছে।

বাথরুম + মোবাইল = জীবাণুর কারখানা

আমরা জানি বাথরুমে সবচেয়ে বেশি জীবাণু থাকে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কী জানেন? ফ্লাশ করার সময় টয়লেটের জল আর ময়লা Aerosol হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ে। আর সেই হাওয়ায় ভাসতে থাকা ব্যাকটেরিয়া সরাসরি গিয়ে বসে আপনার হাতের ফোনের উপর।

গবেষকরা বলছেন, একটা গড়পড়তা মোবাইল ফোনে টয়লেট সিটের থেকে ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। ই-কোলাই, স্ট্যাফ, সালমোনেলার মতো মারাত্মক জীবাণু লেগে থাকে স্ক্রিনে। আপনি বাথরুম থেকে বেরিয়ে সেই হাত না ধুয়েই ফোন ঘাঁটছেন, তারপর সেই হাত দিয়েই চিপস খাচ্ছেন বা বাচ্চাকে ধরছেন। ইনফেকশন হওয়াটা তো স্বাভাবিক।

কী কী সমস্যা হতে পারে?

১. পেটের গণ্ডগোল: এই ব্যাকটেরিয়া পেটে গেলে বমি, ডায়েরিয়া, পেটে ব্যথা লেগেই থাকবে। অফিস কামাই আর ওষুধের খরচ বাড়বে।

২. ইউটিআই আর চর্মরোগ: মেয়েদের ক্ষেত্রে হাত থেকে জীবাণু সংক্রমিত হয়ে UTI হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর ফোনের স্ক্রিনে থাকা ময়লা মুখে লাগলে ব্রণ আর ফুসকুড়িও হতে পারে।

৩. পাইলস আর কোষ্ঠকাঠিন্য: এটাই সবচেয়ে কমন। ফোন নিয়ে বসলে আমরা সময়ের হিসেব ভুলে যাই। ৫ মিনিটের কাজ ২০-২৫ মিনিটে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ কমোডে বসে থাকলে মলদ্বারের নিচের দিকে রক্ত জমে যায়। ডাক্তারি ভাষায় একেই বলে পাইলস। সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়ে।

৪. মানসিক চাপ: বাথরুমে বসেও যখন কাজের মেইল চেক করেন বা নেগেটিভ নিউজ দেখেন, তখন শরীর Relax করতে পারে না। ফলে কোষ্ঠকাঠিন্য আরও বাড়ে।

তাহলে সমাধান কী? ফোন কি একদম ব্যান?

একদম ব্যান করতে না পারলেও অভ্যাসটা বদলানো যায়।

সবচেয়ে ভালো হয় বাথরুমে যাওয়ার আগে ফোনটা বাইরে চার্জে বসিয়ে দেওয়া। ১০-১৫ মিনিট ফোন ছাড়া থাকুন। দেখবেন শরীরও হালকা লাগবে।

আর যদি একান্তই বই বা ম্যাগাজিনের মতো ফোনটা সঙ্গী করতেই হয়, তাহলে ২টো নিয়ম মানতেই হবে। এক, বাথরুম থেকে বেরিয়ে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া। দুই, সপ্তাহে ২ বার ফোনের কভার আর স্ক্রিনটা অ্যালকোহল উইপস দিয়ে ভালো করে মুছে নেওয়া।

আপনার ফোনটা আপনার পকেটের টয়লেট। আর বাথরুম হল জীবাণুর বাড়ি। দুটোকে এক করলে শরীর তো বিদ্রোহ করবেই।

স্বাস্থ্য আর ফোন - দুটোকেই বাঁচাতে চাইলে আজ থেকেই বাথরুমে ফোন নিয়ে যাওয়ার অভ্যাসটা ছাড়ুন।