সম্পর্কে সবচেয়ে দামি জিনিস হল ভরসা। কিন্তু অনেক সময় সেই ভরসার আড়ালেই চলে প্রতারণা। আপনি ভাবছেন, মানুষটা আপনার সঙ্গেই আছে, আপনাকে ভালোবাসে। অথচ তার আচরণ বলছে অন্য কথা। মুখে এক, কাজে আর এক। এমন দ্বিচারিতা যদি রোজ দেখতে হয়, তাহলে এখনই সতর্ক হওয়ার সময়।
সম্পর্কে সবচেয়ে দামি জিনিস হল ভরসা। কিন্তু অনেক সময় সেই ভরসার আড়ালেই চলে প্রতারণা। আপনি ভাবছেন, মানুষটা আপনার সঙ্গেই আছে, আপনাকে ভালোবাসে। অথচ তার আচরণ বলছে অন্য কথা। মুখে এক, কাজে আর এক। এমন দ্বিচারিতা যদি রোজ দেখতে হয়, তাহলে এখনই সতর্ক হওয়ার সময়। মনোবিদরা বলছেন, টক্সিক সম্পর্কের শুরুটা হয় ছোট ছোট মিথ্যে আর প্রতিশ্রুতি ভাঙা দিয়ে। আপনার সঙ্গীর মধ্যেও কি এই লক্ষণগুলো দেখছেন?
১. প্রতিশ্রুতি দেয়, কিন্তু রাখে না - এটাই তার প্যাটার্ন
আজ দেখা করবে, কাল সিনেমায় নিয়ে যাবে, পরশু বাড়িতে আলাপ করাবে - প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবে। কিন্তু দিনের শেষে একটাও রাখবে না। প্রতিবার নতুন অজুহাত - ‘অফিসে 2আরও আটকে গেছি’, ‘শরীর খারাপ’, ‘মা বকেছে’। মনে রাখবেন, যে সত্যিই আপনাকে চায়, সে প্রতিশ্রুতি কম দেয়, কাজ বেশি করে। বারবার প্রতিশ্রুতি ভাঙা মানে সে আপনাকেই গুরুত্ব দেয় না।
২. সব সময় আপনি তার লাইফে ‘সেকেন্ড অপশন’
তার বন্ধু, কাজ, ইনস্টাগ্রাম, ফোন - সবকিছুর পর সময় বাঁচলে আপনি। আপনার জ্বর, মন খারাপ, চাকরির ইন্টারভিউ - কোনও গুরুত্বপূর্ণ দিনে সে ব্যস্ত। কিন্তু তার প্রয়োজনে আপনাকেই ছুটতে হবে মাঝরাতে। সম্পর্কে যদি ব্যালান্স না থাকে, যদি শুধু আপনিই এফোর্ট দেন, সেটা ভালোবাসা নয়, ওটা অভ্যাস বা ব্যবহার করা।
৩. কথায় কথায় মিথ্যে আর অতিরিক্ত গোপনীয়তা
ফোন সব সময় উল্টে রাখা, আপনার সামনে মেসেজ এলে ডিলিট করে দেওয়া, পাসওয়ার্ড নিয়ে অশান্তি, কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলেই রেগে যাওয়া - ‘তুমি আমাকে সন্দেহ করো?’ - এই ডায়লগগুলো বড় রেড ফ্ল্যাগ। সম্পর্কে স্বচ্ছতা না থাকলে ঠকানোর সম্ভাবনা ৯০% বাড়ে। প্রাইভেসি আর গোপনীয়তার মধ্যে তফাত আছে।
৪. ভবিষ্যৎ নিয়ে কথা বললেই পালিয়ে যায়
বিয়ে, কেরিয়ার, একসঙ্গে থাকা, বাড়ির লোকের সঙ্গে আলাপ - এই প্রসঙ্গগুলো তুললেই সে প্রসঙ্গ ঘোরায়? ‘দেখা যাক কী হয়’, ‘এখনও অনেক সময় আছে’, ‘এসব নিয়ে এখন ভাবতে চাই না’ - এই উত্তরগুলো মানে সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ ভাবছেই না। সে শুধু বর্তমানটা চালিয়ে নিয়ে যাচ্ছে, যতদিন সুবিধা হয়।
৫. আপনার আত্মসম্মানে আঘাত করাই তার অস্ত্র
‘তুমি কিছু পারো না’, ‘তোমার জন্যই সব হল’, ‘তোমার মতো মেয়ে/ছেলে আমি অনেক পাব’ - সব সময় আপনাকে ছোট করা, দোষারোপ করা, গ্যাসলাইট করা। আপনাকে ভেঙে দিয়ে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে নিজের নিয়ন্ত্রণে রাখাই তার উদ্দেশ্য। এটা ভালোবাসা নয়, মানসিক অত্যাচার।
তাহলে কী করবেন?
- কান্নাকাটি, ঝগড়া করে লাভ নেই।
- প্রথমে নিজের সঙ্গে কথা বলুন। লিখে ফেলুন, আপনি কী চান।
- তারপর সরাসরি, শান্তভাবে সঙ্গীকে জানান আপনার অনুভূতি কেমন হচ্ছে।
- তাকে সময় দিন বদলানোর।
- যদি দেখেন সে বদলাতে রাজি নয়, ক্ষমা চেয়েও বারবার একই ভুল করছে, তাহলে সেই ‘সঙ্গে আছি’র মিথ্যে মায়া থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, একা থাকা অনেক ভালো, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে। নিজেকে ভালোবাসাটা আগে জরুরি।
