আমাদের সুস্থতার জন্য ভালো কোলেস্টেরল যেমন জরুরি, তেমনি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করাও আবশ্যক। আপেল, ওটস, ফ্যাটি ফিশ থেকে শুরু করে চিয়া বীজের মতো খাবারগুলো খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
আমাদের শরীর সুস্থ রাখতে আমরা যে খাবার খাই, তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—এ কথা কাউকে আলাদা করে বলার দরকার নেই। কিছু খাবার আমরা শক্তির জন্য খাই, আবার কিছু খাবার শরীরের বিভিন্ন উপকারের কথা মাথায় রেখে খেতে হয়। শরীরের প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে চর্বিও একটি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই কোলেস্টেরল বলা হয়। এই কোলেস্টেরল দুই ধরনের হয়। একটি শরীরের জন্য প্রয়োজনীয় ভালো কোলেস্টেরল, অন্যটি শরীরের জন্য অপ্রয়োজনীয় খারাপ কোলেস্টেরল। তাহলে আসুন দেখি কোন খাবারগুলো থেকে আমাদের শরীরের জন্য উপকারী ভালো চর্বি পাওয়া যায়। কিছু খাবারে ভালো চর্বি থাকে যা শরীরকে পুষ্টি জোগায়। অন্যদিকে, কিছু খাবার খারাপ চর্বি নিয়ন্ত্রণ করে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে মূল ভূমিকা পালন করে।
শরীরে এলডিএল কোলেস্টেরল (HDL Cholesterol) বাড়লে তা হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই চর্বিযুক্ত খাবার, ব্যায়ামের অভাব, ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান এড়িয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন খাবারগুলো জেনে নিন:
১. আপেল
ফাইবারযুক্ত আপেল নিয়মিত খেলে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
২. ডালজাতীয় শস্য
ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ ডালজাতীয় শস্যও কোলেস্টেরল কমাতে সহায়ক।
৩. ঢেঁড়স
ফাইবারযুক্ত ঢেঁড়স খেলে কোলেস্টেরল কমানো সহজ হয়।
৪. ফ্যাটি ফিশ (চর্বিযুক্ত মাছ)
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ফ্যাটি ফিশ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৫. ওটস
নিয়মিত ওটস খেলে খারাপ কোলেস্টেরল কমে।
৬. সজনে পাতা
ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর সজনে পাতা আপনার ডায়েটে রাখলে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
৭. বাদাম
ফাইবার ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত বাদাম নিয়মিত খেলে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৮. চিয়া বীজ
ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত চিয়া বীজ খেলে কোলেস্টেরল কমানো সহজ হয়।
















