MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Potassium Rich Foods: পেশি মজবুত করতে ডায়েটে রাখুন পটাশিয়ামে ভরপুর এই ৭ খাবার! জেনে নিন

Potassium Rich Foods: পেশি মজবুত করতে ডায়েটে রাখুন পটাশিয়ামে ভরপুর এই ৭ খাবার! জেনে নিন

যাঁরা নিয়মিত ওয়ার্কআউট করেন, তাঁদের ডায়েটে পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকা ভীষণ জরুরি। পেশি মজবুত করতে কোন কোন খাবার খাবেন, জেনে নিন।

2 Min read
Author : Anulekha Kar
Published : Oct 23 2026, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty
যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা রোজকার ডায়েটে পটাশিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই রাখুন। ওয়েট লিফটিং, দৌড়ানো বা সাইক্লিংয়ের সময় আমাদের পেশি বারবার সংকুচিত হয়। পটাশিয়াম কোষের ভেতরে তরলের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ুর কাজ স্বাভাবিক রাখে। শরীরে পটাশিয়াম কমে গেলে পেশির দুর্বলতা, ক্র্যাম্প এবং অনিয়মিত হৃৎস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। পেশি মজবুত করতে কোন ৭টি খাবার খাবেন, তা দেখে নিন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Gemini AI
কলা পটাশিয়াম এবং কার্বোহাইড্রেটের দারুণ উৎস। এর কার্বোহাইড্রেট শরীরে এনার্জি ফিরিয়ে আনে। অন্যদিকে পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। ওয়ার্কআউটের আগে একটি কলা খেলে শরীরে এনার্জি লেভেল একধাক্কায় অনেকটা বেড়ে যায়।
38
Image Credit : Getty
আলু পটাশিয়ামের খুব ভালো উৎস। বিশেষ করে খোসাসমেত আলু খেলে বেশি উপকার পাওয়া যায়। এতে থাকা কার্বোহাইড্রেট ব্যায়ামের জন্য প্রয়োজনীয় এনার্জি জোগায় এবং পেশির গ্লাইকোজেন স্টোর পুনরুদ্ধার করে। ডিম, মাছ, চিকেন বা ডালের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে সেদ্ধ বা বেক করা আলু খেতে পারেন।
48
Image Credit : Getty
পালং শাকে পটাশিয়াম ছাড়াও ফোলেট, ভিটামিন কে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। রোজকার খাবারে পুষ্টির পরিমাণ বাড়াতে ডাল, সবজি, স্যুপ বা অমলেটে পালং শাক মিশিয়ে নিতে পারেন। নিয়মিত সবুজ শাকসবজি খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটে।
58
Image Credit : Getty
ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং তরল থাকে। ব্যায়ামের পর শরীরে জলের ঘাটতি মেটাতে ডাবের জল দারুণ কাজ করে। এটি ক্লান্ত পেশিকে দ্রুত আরাম দেয় এবং শরীরকে হাইড্রেটেড রাখে।
68
Image Credit : Getty
মুসুর ডাল, রাজমা, ছোলা এবং অন্যান্য শস্যদানায় পটাশিয়াম, প্ল্যান্ট-বেসড প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে। যাঁরা নিরামিষ খান, তাঁদের পেশির রিকভারির জন্য এই খাবারগুলো ভীষণ উপকারী। রোজকার ডায়েটে ডাল বা রাজমা রাখলে শরীর পর্যাপ্ত পটাশিয়াম ও প্রোটিন পায়।
78
Image Credit : Getty
অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফাইবার এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। স্যালাড, স্যান্ডউইচ বা অন্য কোনও সুষম আহারের সঙ্গে আপনি অনায়াসেই অ্যাভোকাডো খেতে পারেন। এটি পেশির স্বাস্থ্যের জন্য খুব ভালো।
88
Image Credit : Asianet News
টক দইয়ে প্রোটিন এবং ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামও থাকে। ওয়ার্কআউটের পর স্ন্যাকস হিসেবে টক দই খাওয়া খুব উপকারী। চিনি ছাড়া টক দইয়ের সঙ্গে ফল, ওটস বা বাদাম মিশিয়ে খেলে কার্বোহাইড্রেট ও প্রোটিনের দারুণ ব্যালেন্স তৈরি হয়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
লাইফস্টাইলের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcium Rich Foods: মজবুত হাড়ের জন্য ডায়েটে রাখুন এই ৭টি ক্যালসিয়াম যুক্ত খাবার! জেনে নিন
Recommended image2
Pet Food Taster: কুকুরের খাবার চেখে দেখার চাকরি! বেতন শুনলে চমকে যাবেন
Recommended image3
লক্ষ্মীপুজোয় মাত্র ১০ মিনিটে বানান সাবেকি মিষ্টি চন্দ্রপুলি, রইল সহজ রেসিপি
Recommended image4
Hand Wash Clothes: ঘষে ঘষে আর হাত ব্যথা নয়, মেশিনের চেয়েও ঝকঝকে হবে কাপড়
Recommended image5
রান্নাঘরে দাঁড়িয়েই কাটছে সারাদিন? অজান্তেই ক্ষয় হচ্ছে হাঁটু-কোমর, জানুন বাঁচার উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved