রাত তিনটেয় ঘুম ভাঙা কি অশুভ? নিউরোলজিস্ট বলছেন, এর পিছনে কোনও রহস্য নেই, আছে বিজ্ঞান। তবে ঘুম ভাঙার পর আমরা যে ৩টি ভুল করি, তাতেই ঘুম পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঘড়ি দেখা, মোবাইল ঘাঁটা - এই অভ্যাসগুলোই ডেকে আনছে বড় বিপদ।
রাত তিনটেয় ঘুম ভাঙা কি অশুভ? নিউরোলজিস্ট বলছেন, এর পিছনে কোনও রহস্য নেই, আছে বিজ্ঞান। তবে ঘুম ভাঙার পর আমরা যে ৩টি ভুল করি, তাতেই ঘুম পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঘড়ি দেখা, মোবাইল ঘাঁটা - এই অভ্যাসগুলোই ডেকে আনছে বড় বিপদ।
গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ ঘড়িতে দেখলেন রাত ৩টে বাজে! আর তারপর কিছুতেই ঘুম আসছে না? অনেকেই ভাবেন এটা কোনও অশুভ সংকেত বা স্লিপ ডিজঅর্ডার। কিন্তু মুম্বইয়ের এক হাসপাতালের বিশিষ্ট নিউরোলজিস্ট জানাচ্ছেন, রাত তিনটেয় ঘুম ভাঙা খুবই স্বাভাবিক বিষয়। তবে ঘুম ভাঙার পর আপনি কী করছেন, তার উপরেই নির্ভর করছে আপনার ঘুম ফিরবে কিনা।
রাত ৩টেয় কেন ঘুম ভাঙে? রহস্য নয়, বিজ্ঞান
চিকিৎসকের মতে, এর পিছনে কোনও ভৌতিক কারণ নেই। মূলত ৫টি কারণে এমন হয় -
১. মানসিক চাপ ও দুশ্চিন্তা: সারাদিনের স্ট্রেস রাতে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়। ২. অনিয়মিত লাইফস্টাইল: রোজ একই সময়ে না ঘুমানো, সন্ধ্যার পর চা-কফি বা মদ্যপান। ৩. রাতে দেরিতে ভারী খাবার: হজমের সমস্যায় ঘুম ভেঙে যায়। ৪. মোবাইল আসক্তি: শোয়ার আগে পর্যন্ত নীল আলো মস্তিষ্ককে সজাগ রাখে। ৫. স্লিপ অ্যাপনিয়া: নাক ডাকা বা শ্বাসকষ্টের সমস্যা থাকলেও মাঝরাতে ঘুম ভাঙে।
ভুলেও এই ৩টি কাজ করবেন না
১. ঘড়ির দিকে তাকাবেন না: বারবার ঘড়ি দেখলে মস্তিষ্ক হিসেব করতে শুরু করে - আর কতক্ষণ ঘুম বাকি। এতে অ্যাংজাইটি বাড়ে, ঘুম আরও পালায়।
২. মোবাইল ঘাঁটবেন না: ঘুম ভেঙেছে বলেই রিল দেখতে শুরু করলেন? মোবাইলের নীল আলো মেলাটোনিন হরমোন নষ্ট করে দেয়, ফলে আর ঘুমই আসবে না।
৩. অকারণে বিছানা ছেড়ে উঠবেন না: ঘুম না এলেই অনেকে উঠে জল খাওয়া, টিভি দেখা শুরু করেন। এতে ব্রেন ভাবে ঘুমের সময় শেষ।
তাহলে কী করবেন?
চিকিৎসকের পরামর্শ, ঘুম ভাঙলে চোখ বন্ধ রেখে ধীরে ধীরে শ্বাস নিন। পাশ ফিরে শুয়ে শরীর রিল্যাক্স করুন। ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন। যদি ২০ মিনিটেও ঘুম না আসে, তাহলে হালকা বই পড়তে পারেন, কিন্তু মোবাইল নয়। রোজ একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সন্ধ্যার পর ক্যাফিন এড়িয়ে চলাই সবচেয়ে ভালো উপায়।














