Relationship Tips: ও কি সত্যিই আমার?" "বিয়ে হবে তো?" - এই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে? জাপানিরা সম্পর্কের উদ্বেগ সামলাতে ব্যবহার করে ইকিগাই, ওয়াবি-সাবি আর কাইজেনের মতো পন্থা।

Relationship Tips: সম্পর্ক নিয়ে ওভারথিংকিং? জাপানিরা অন্যরকম ভাবে ভাবে! "ও রিপ্লাই দিচ্ছে না কেন?" "আমাদের ফিউচার কী?" “পরিবার মানবে তো?” সম্পর্কে একটু গভীর হলেই এই প্রশ্নগুলো মাথায় ভিড় করে। আর তখন ভালোবাসার আনন্দের চেয়ে টেনশনটাই বেশি হয়ে যায়। কিন্তু জাপানিরা সম্পর্ককে দেখে একদম আলাদা চোখে। তারা ওভারথিংক করে না, বরং প্রতিটা মুহূর্তকে উদযাপন করে। আর তাদের জীবনদর্শন থেকেই মিলতে পারে আপনার মনের মুক্তি।

*জাপানি পন্থা ১: ইকিগাই - "একসাথে বাঁচার কারণ" খুঁজুন*

ইকিগাই মানে হল বেঁচে থাকার কারণ। সম্পর্কের ক্ষেত্রেও তাই। শুধু "ওকে ভালোবাসি" বললেই হবে না। দুজন মিলে কী করতে ভালোবাসেন? একসাথে কী স্বপ্ন দেখেন? রান্না করা, ট্রাভেল করা, নাকি একসাথে বিজনেস?

যখন দুজনের একটা কমন ইকিগাই থাকে, তখন "বিয়ে হবে তো" এই ভয়টা কমে যায়। কারণ তখন সম্পর্কটা শুধু ইমোশন না, একটা পারপাস হয়ে যায়। বসে আলোচনা করুন আপনাদের ইকিগাই কী।

*জাপানি পন্থা ২: ওয়াবি-সাবি - অসম্পূর্ণতাকেই ভালোবাসুন*

ওয়াবি-সাবি হল ভাঙা-চোরা, অসম্পূর্ণ জিনিসের সৌন্দর্য খুঁজে পাওয়া। জাপানিরা বিশ্বাস করে কোনো কিছুই পারফেক্ট হয় না, আর সেটাই সুন্দর। আপনার পার্টনারের ১০০% আপনার মতো হবে না। ঝগড়া হবে, ভুল বোঝাবুঝি হবে। কিন্তু সেই ফাটল গুলোকেই যদি সোনা দিয়ে জোড়া লাগানোর মতো করে দেখেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হয়। পারফেক্ট পার্টনার খোঁজা বন্ধ করে, আপনার মানুষটার অসম্পূর্ণতাকেই ভালোবাসতে শিখুন।

*জাপানি পন্থা ৩: কাইজেন - প্রতিদিন ১% করে ভালো করুন*

কাইজেন মানে ক্রমাগত উন্নতি। আজকেই বিয়ের ডেট ফিক্স করতে হবে এমন কোনো মানে নেই। বরং আজকে ওর জন্য এক কাপ চা বানান। কালকে ১০ মিনিট ফোন ছাড়া গল্প করুন। পরশু একটা ছোট সারপ্রাইজ দিন। ছোট ছোট এই প্রচেষ্টা গুলোই একদিন বড় সম্পর্ক তৈরি করে। রোজকার এই ১% এফর্টই আপনাকে ভবিষ্যতের চিন্তা থেকে বের করে বর্তমানে বাঁচতে শেখাবে।সম্পর্ক মানে ভবিষ্যতের গ্যারান্টি না। সম্পর্ক মানে আজকের দিনটা একসাথে সুন্দর করে কাটানো। জাপানিরা বলে, ফুল ফোটার আগেই যদি ফল নিয়ে চিন্তা করেন, তাহলে ফুলের গন্ধটাই মিস করে যাবেন।

তাই টেনশন ছাড়ুন। ইকিগাই খুঁজুন, ওয়াবি-সাবিকে আপন করুন আর কাইজেন প্র্যাকটিস করুন। বিয়ে হলে হবে, কিন্তু তার আগে ভালোবাসাটা তো বাঁচুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।