মেক আপ ঠিক করে না করতে পারলে হীতে বিপরীত হতে  পারে। তাই জেনে রাখতে হবে মেক আপ করেও গরমকে ফাঁকি দেওয়ার কায়দা জেনে রাখতে হবে। জেনে নিন গ্রীষ্মে ঠিক কীভাবে মেক আপ করলে আপনাকে সতেজ লাগবে

গ্রীষ্মের দাবদাহে নাজেহাল মানুষ। বাড়ি থেকে এক পা বেরলেই ওষ্ঠাগত প্রাণ। তবুও মাথার ঘাম পায়ে ফেলেই বেরোতে হবে। যতই গরম হোক কাজকে তো আর ফাঁকি দেওয়া যায় না। তাই অগত্য়া বাড়ি থেকে বেরোতেই হয়। আর গরম বলে তো সৌন্দর্যের সঙ্গে আপোশ করা যায় না। কিন্তু মেক আপ ঠিক করে না করতে পারলে হীতে বিপরীত হতে পারে। তাই জেনে রাখতে হবে মেক আপ করেও গরমকে ফাঁকি দেওয়ার কায়দা জেনে রাখতে হবে। জেনে নিন গ্রীষ্মে ঠিক কীভাবে মেক আপ করলে আপনাকে সতেজ লাগবে- 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred


১) মেক আপ ভাল করতে ত্বককে সুস্থ রাখতে হবে। তাই ত্বক সতেজ রাখতে প্রতিদিন সকালে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার মুখে মাখুন। ত্বক হাইড্রেটেড থাকবে।
২) ক্রিম ফাউন্ডেশন এড়িয়ে চলুন। পারলে ম্য়াট ফাউন্ডেশন ব্য়বহার করুন। রোদে বেরনোর সময়ে ফাউন্ডেশন বেসড সানব্লক ব্যবহার করা সবচেয়ে ভাল। ইউভি রশ্মি থেকেও ত্বক বাঁচাবে আর মুখ উজ্জ্বলও দেখাবে। কোনও শিমারি ফাউন্ডেশন বা আইশ্যাডো লাগাবেন না।
৩) ‌‌‌গরমে সবচেয়ে বড় সমস্যা মেক আপ কিছুক্ষণের মধ্যেই গলে যেতে থাকে। তাই গ্রীষ্মে মেকআপে কিটে দরকার প্রাইমার। প্রাইমার ব্য়বহারে মেক আপ অনেকক্ষণ এক রকম থাকে। 
৪) মেক আপ যত পারুন হালকা রাখুন। ফাউন্ডেশন ব্যবহার না করে প্রাইমার ও সানস্ক্রিন মেখে শুধু মুখের যে অংশে দাগছোপ রয়েছে সেখানে কনসিলার লাগান। চাইলে একটু কমপ্যাক্ট মাখতে পারেন।