MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • কম খরচে সেলিব্রিটিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করতে ইচ্ছুক? রইল সেরা জায়গার ঠিকানা

কম খরচে সেলিব্রিটিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করতে ইচ্ছুক? রইল সেরা জায়গার ঠিকানা

India Destination Wedding: সেলিব্রিটিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করার স্বপ্ন, কিন্তু বাজেট কম? চিন্তা নেই! কম খরচে সুন্দর জায়গায় রইল বিয়ে করার সেরা ঠিকানা।    

2 Min read
Author : Moumita Poddar
Published : May 05 2025, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
 প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ডেস্টিনেশন ওয়েডিং
Image Credit : pinterest

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ডেস্টিনেশন ওয়েডিং

ডেস্টিনেশন ওয়েডিং সেলিব্রিটিদের মধ্যে বেশ জনপ্রিয়। তাদের দেখে সাধারণ মানুষও ডেস্টিনেশন ওয়েডিং করার স্বপ্ন দেখেন, কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বেশ ব্যয়বহুল। যদি আপনিও সেলিব্রিটিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করতে চান, তাহলে কম খরচের জায়গা বেছে নিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন।

210
ক্রাউন প্লাজা
Image Credit : pinterest

ক্রাউন প্লাজা

ক্রাউন প্লাজা কোচি কেরালের ব্যাকওয়াটারের ধারে অবস্থিত। বোট ক্রুজ, ব্যাকওয়াটারের সৌন্দর্য এবং এরা স্পা আপনার বিয়েকে আরও স্মরণীয় করে তুলবে। এছাড়াও কেরালা তার সুন্দর সমুদ্র সৈকত, ব্যাকওয়াটার এবং সবুজ পাহাড়ের জন্য পরিচিত। কোচি, কোভালাম এবং মুন্নার এই রাজ্যের তিনটি জনপ্রিয় গন্তব্য যেখানে আপনি ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন। 

Related Articles

Related image1
নব্বইয়ের দশকে একসঙ্গে স্ক্রীন শেয়ার, পুরনো দিনের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন কিংখানের বন্ধু
Related image2
১৪ টাকার জন্য কিনতে পারেননি বাচ্চার দুধ, বর্তমানে ১৪০০ কোটির মালিক এই ব্যক্তি! জানেন কে?
310
হরিদ্বার-ঋষিকেশ
Image Credit : pinterest

হরিদ্বার-ঋষিকেশ

 সমুদ্র সৈকত ছাড়াও নদীর ধারেও বিয়ে করতে পারেন। ধর্মীয় স্থানকে সাক্ষী রেখে বিয়ে করতে চাইলে হরিদ্বার এবং ঋষিকেশ ভালো জায়গা। এগুলি ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ।

410
গোয়া
Image Credit : pinterest

গোয়া

গোয়ার সৌন্দর্য সম্পর্কে সকলেই জানেন। হলিডে ইন রিসোর্ট দক্ষিণ গোয়ার মোবর সৈকতে অবস্থিত। এখানে সমুদ্রের ধারে বিয়ে করতে পারেন। কারণ, গোয়া তার সুন্দর সমুদ্র সৈকত, পার্টি এবং নাইটলাইফের জন্য বিখ্যাত। যদি আপনি একটি আনন্দপূর্ণ এবং আধুনিক বিবাহের পরিকল্পনা করেন তবে গোয়া আপনার জন্য সেরা পছন্দের জায়গা হতে পারে। 

510
হিমাচল প্রদেশ
Image Credit : pinterest

হিমাচল প্রদেশ

প্রকৃতির কোলে বিয়ে করতে চাইলে কম খরচের হিল স্টেশন বেছে নিতে পারেন। এমন হিল স্টেশন বেছে নিন যেখানে পর্যটক কম যান। হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের কোনো রিসোর্টে বিয়ে করতে পারেন।

610
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Image Credit : ANI

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

বাড়ি থেকে বেশি দূরে গিয়ে ডেস্টিনেশন ম্যারেজ করতে না চাইলে নিরিবিলি এই দ্বীপে এসে সারতে পারেন বিয়ে। কারণ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল তার সুন্দর সমুদ্র সৈকত, স্বচ্ছ জল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে বিয়ে করলে যা আপনার মনের খাতায় সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। 

710
আগ্রা
Image Credit : ANI

আগ্রা

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য একটি দারুণ এবং সেইসঙ্গে ঐতিহাসিক ভেন্যু হতে পারে আপনার জন্য উত্তর প্রদেশের আগ্রা। আগ্রা বিখ্যাত ঐতিহাসিক তাজমহলের জন্য এবং দিল্লিও ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেশ জনপ্রিয়।

810
জয়পুর
Image Credit : ANI

জয়পুর

রাজস্থানের জয়পুর হল ঐতিহ্য এবং সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। এই শহরে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ জনপ্রিয়। এখানে রয়েছে জাঁকজমকপূর্ণ প্রাসাদ আরও কত কী! বলিউডের বহু সেলিব্রেটিও এখানে বিয়ে করেছেন। 

910
সিমলা
Image Credit : ANI

সিমলা

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে সিমলা। অসাধারণ হিমালয় পর্বতমালা এই মনোরম শহরটিকে আলিঙ্গন করে, যা ঐতিহ্যবাহী এবং সমসাময়িক উভয়ই। পাহাড়ের মাঝখানে বিয়ে করার মতো, অথবা নদীর ধারে বনের অতিথিশালা বা ক্যাম্পে অনুষ্ঠানের আয়োজন করার জন্য দুর্দান্ত একটি জায়গা। 

1010
লাভাসা
Image Credit : ANI

লাভাসা

পুনের কাছে অবস্থিত , এই সুসজ্জিত শহরটিকে ভারতের প্রথম পরিকল্পিত হিল স্টেশন বলে দাবি করা হয় যা ইতালির একটি শহরের আদলে তৈরি। জলপ্রপাত, পাহাড়, হ্রদ, আঁকাবাঁকা রাস্তা এবং মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে সুন্দর স্থাপত্যের মিলনস্থল, শহরের কোলাহল থেকে দূরে ওয়েডিং ডেস্টিনেশনের জন্য সেরা ঠিকানা এটি। 

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পর্যটকদের জন্য বড় উপহার, দার্জিলিংয়ে এবার চাঁদনি রাতে চা পাতা তুলতে দেখা যাবে টয়ট্রেন থেকে
Recommended image2
ঘুরে আসুন ঝাড়খন্ড ওডিশা সীমান্তে এক অপূর্ব যমজ পাহাড়ি গন্তব্য কিরিবুরু - মেঘাহাতুবুরু
Recommended image3
মেঘ ও পাহাড়ের যুগলবন্দি, অফবিট ডেস্টিনেশন হিসাবে দারুণ এই ধোঁয়াটা গ্রাম
Recommended image4
অপরূপ সুন্দর পাহাড়ি অঞ্চলে দিন কাটাতে চান? ঘুরে আসুন সিকিমের সাকিয়ং-পেন্টং থেকে
Recommended image5
কালনার নবকৈলাসে ভিড় পর্যটকদের, আপনিও ঘুরে আসুন, এক ক্লিকে জেনে নিন কীভাবে যাবেন
Related Stories
Recommended image1
নব্বইয়ের দশকে একসঙ্গে স্ক্রীন শেয়ার, পুরনো দিনের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন কিংখানের বন্ধু
Recommended image2
১৪ টাকার জন্য কিনতে পারেননি বাচ্চার দুধ, বর্তমানে ১৪০০ কোটির মালিক এই ব্যক্তি! জানেন কে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved