MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Travel
  • একদিনের শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে, দেখুন এক ঝলকে

একদিনের শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে, দেখুন এক ঝলকে

Winter Special Travel Tips: ডিসেম্বর মাস মানেই মনটা খালি ঘুরতে যাই-ঘুরতে যাই করি। কিন্ত শীতের ছুটিতে কোথায় যাবেন বুঝতে পারছেন না? পরিবার নিয়ে একদিনের ছুটিতে এই শীতে বেড়িয়ে আসতে পারেন ঘরের পাশে কলকাতার এই জনপ্রিয় স্থানগুলি থেকে। দেখুন ফটো গ্যালারিতে 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 19 2025, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইকোপার্ক
Image Credit : Instagram

ইকোপার্ক

সস্তায় পুষ্টিকর ভ্রমণের ঠিকানা হলো কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নিউ টাউন ইকো পার্ক। ‘ইকো’ নামটা শুনলেই যেমন পরিবেশ বান্ধব জিনিসের কথা মনে পড়ে তেমনই পার্কের ভিতরে রয়েছে তেমনই পরিবেশ বান্ধব জিনিসপত্র। এখানে গেলে আপনি দেখতে পারবেন মিশরের পিরামিড থেকে আগ্রার তাজমহল সবকিছুই। যদিও সবই নকল। তবে একদিনের ছুটি এই শীতে মন ভালো করতে ট্রেনে-বাসে করে নিউটাউন ইকো পার্ক থেকে ঘুরে আসাই যায়। পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের দামও বেশি না। ফলে ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষার শেষে কিংবা শীতের ছুটিতে একদিনে ঘুরে বাড়ি চলে আসা যাবে এই জায়গা থেকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নিক্কো পার্ক
Image Credit : our own

নিক্কো পার্ক

কলকাতার মধ্যে একদিনের জন্য অথবা একবেলার ভ্রমণের জন্য আরেকটি সেরা জায়গা হলো সল্টলেক করুণাময়ীর কাছে অবস্থিত নিক্কো পার্ক। বাচ্চাদের জন্য অনাবিল আনন্দ ও জলক্রীড়া করার সেরা জায়গা হলো এটি। আপনি চাইলেই এই শীতের ছুটিতে পরিবার ও বাচ্চাদের সঙ্গে নিয়ে এখান থেকে বেড়িয়ে যেতে পারেন। তবে পার্কে প্রবেশের ক্ষেত্রে এখানেও মাথাপিছু টিকিট রয়েছে। এছাড়াও জলক্রীড়া সহ অন্যান্য রাইডের জন্য রয়েছে আলাদা ভাড়া। 

Related Articles

Related image1
ক্রিসমাসের ছুটিতে ঘুরে আসুন গোয়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে যাবেন কীভাবে? রইল টিপস
Related image2
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি কমিশনের
35
ভারতীয় জাদুঘর
Image Credit : Getty

ভারতীয় জাদুঘর

আপনি যদি ইতিহাস ভালোবাসেন। অথবা পৌরাণিক জিনিসপত্র নিয়ে চর্চা করতে পছন্দ করেন তাহলে এই শীতের ছুটিতে বা ক্রিসমাসের সময় পরিবার নিয়ে চলে যেতে পারেন কলকাতার ভারতীয় জাদুঘরে। ৫০ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লেই পৌঁছে যাবেন ইতিহাস-ভূগোল-বিজ্ঞান ঘেরা রহস্যময় পরিবেশে। কলকাতা থেকে বাসে অথবা মেট্রো করে ময়দান স্টেশন বা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামলেই হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন ভারতীয় জাদুঘরে। 

45
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল
Image Credit : Getty

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

ভারতের ইংরেজ শাসনের ইতিহাস। মহারাণী ভিক্টোরিয়ার শাসনকাল এবং ইংরেজদের সঙ্গে পলাশীর যুদ্ধ এইসমস্ত কিছু জানতে হলে আপনাকে ঘুরে দেখতে হবে কলকাতা ময়দানে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানের ছায়া সুনিবিড় পরিবেশ যেমন আপনাকে মানসিক শান্তি দেবে তেমনই প্রিয়জনের সঙ্গে একান্তে একদিন সময় কাটাতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন? ক্রিসমাসের  লম্বা ছুটিতে একদিন প্ল্যান করে বেড়িয়ে আসুন ভিক্টোরিয়া থেকে। 

55
আলিপুর চিড়িয়াখানা
Image Credit : ANI

আলিপুর চিড়িয়াখানা

 সন্তানদের পরীক্ষা শেষে হোক কিংবা বড়দিনের ছুটিতে। বন্য পশু-পাখিদের চাক্ষুস করতে ও তাদের সঙ্গে পরিচিতি গড়তে চাইলে ঘুরে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানা থেকে। সহজেই ট্রেন পথে  অথবা সড়কপথে কলকাতা আলিপুর জু থেকে ঘুরে আসতে পারেন। 

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর
বড়দিন ২০২৫
মন ভালো করা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Santiniketan: দীঘা-দার্জিলিং ভুলে যান! ৩ ঘণ্টায় পৌঁছে যান লাল মাটি-বাউল গান-সোনাঝুরিতে
Recommended image2
কলকাতার থিম নয়, জীবন্ত গ্রামবাংলা দেখতে চলে আসুন বোলপুরে! হীরালিনী মা থেকে সুরুল রাজবাড়ি
Recommended image3
Saputara: মন চাইছে পাহাড়? বর্ষায় কুয়াশা মোড়া সাপুতারার প্রেমে পড়লে ফিরতে ইচ্ছে করবে না
Recommended image4
পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? জামাকাপড় নয়, আগে ব্যাগে ভরুন এই ৬টি জিনিস, নাহলে বিপদে পড়বেন!
Recommended image5
বারান্দা থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, পুজোয় যাবেন নাকি অফবিট জায়গা বাদামতাম, রংভং, লুংচু ?
Related Stories
Recommended image1
ক্রিসমাসের ছুটিতে ঘুরে আসুন গোয়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে যাবেন কীভাবে? রইল টিপস
Recommended image2
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved