সিএএ সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ শুরু পশ্চিম মেদিনীপুরের খড্গপুর শহর থেকে এই ক্যাম্পেন শুরু হল নিজের হাতে স্বাক্ষর করে তা শুরু করলেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে এই প্রক্রিয়া সফল করার ডাক দিলেন দিলীপ ঘোষ
শুক্রবার রাত থেকেই সিএএ এর সমর্থনে গণস্বাক্ষর অভিযান শুরু হলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে৷ খড়্গপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এই কাজের সুচনা করেন বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আনুষ্ঠানিকভাবে এ আইনের সমর্থনে গণস্বাক্ষর করেন বহু মানুষ। আর সেই ওয়ার্ডের অনুষ্ঠানে গিয়ে রীতিমতন নিজেদের কর্মীদের সঙ্গে লিট্টি খাওয়াতে মাতলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস এবং অন্যান্য নেতারা৷ প্রথমে সি এ এর সমর্থনে স্বাক্ষর গ্রহণে সবাই স্বাক্ষর করে এবং পরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন দিলীপ ঘোষ ৷ পরে নেতাকর্মীদের সঙ্গে লিট্টি এবং চোখা খাওয়াতে মাতলেন দিলীপ ঘোষ । এরপর শনিবার সকালেও প্রাতঃভ্রমন সেরে চায়ে পে চর্চার ছকে সিএএ সমর্থনে প্রচার সারেন তিনি ৷
এদিন দিলীপ ঘোষ বলেন- ভুতের ভয় আর এনআরসি ও সিএএ ভয় একই ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইনকে ভূতের মতো ভয় পাচ্ছেন ৷ তাই এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ করার চেষ্টা করছেন ৷ মানুষ বোঝের তাই মানুষ নিজেরাই এই দুই আইনের সমর্থনে স্বাক্ষরে হাজির হচ্ছেন ৷ দিদি-র কথা যে শুনবেন তিনিই ভুগবেন ৷
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন- ওই লোকটার কথার কোনো দাম নেই ৷ মানুষ ওনার ও ওনার দলের প্রতি ঘৃনা উগরে দিচ্ছেন সমভাবে ৷ তাই পরপর ভোটের ফলে প্রভাব দেখা যাচ্ছে ৷ মনে রাখবেন ওনারা যাই করুন, সেটাই হবে যেটা মানুষ ও দিদি চাইছেন ৷ মোদীর কথা শুনে কয়েকবারই ঠকেছেন মানুষ , আর শুনবেন না ৷
Add Asianetnews Bangla as a Preferred Source

