SIR Final List: শনিবার নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জেলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

DID YOU
KNOW
?
এসআইআর চূড়ান্ত তালিকা
এসআইআর-এর চূড়ান্ত তালিকায় রাজ্যজুড়ে মোট কত ভোটারের নাম বাদ পড়বে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

SIR Final List 2026: এসআইআর-এ হুগলি জেলায় তিন লক্ষ ৩৮ হাজার ৭৮৫ জন ভোটারের নাম বাদ পড়ল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিলেন ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। এসআইআর-এর প্রথম পর্যায়ের খসড়া তালিকা প্রকাশের পর সেই তালিকা থেকে নাম বাদ যায় তিন লক্ষ ১৮ হাজার ৮৫৩ জনের। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা গেল, খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫ জনের। সেখান থেকে পুরোপুরি নাম বাদ গিয়েছে ১৫ হাজার ৯৩২ জনের। প্রথম পর্যায়ের খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা শেষে অনুযায়ী হুগলি জেলা থেকে পুরোপুরি নাম বাদ গেল তিন লক্ষ ৩৮ হাজার ৭৮৫ জনের নাম। বর্তমানে হুগলিতে মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। এর মধ্যে অ্যাডজুডিকেশনে মধ্যে রয়েছে এক লক্ষ ৭৩ হাজার ৬৮ জনের নাম।

নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ

হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেছেন, 'বিভিন্ন জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা হয়েছে। সেখানে এক লক্ষ ৭৩ হাজার মানুষের নাম আছে। তাঁদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই তাঁদের মধ্যে থেকে নাম প্রকাশ হবে। ১৫ হাজারের কিছু মানুষের নাম বাদ গিয়েছে। ৪৪ লক্ষের কিছু বেশি ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে বর্তমানে। প্রাথমিক তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। ফাইনাল লিস্ট প্রকাশ হতে দেরি হবে।' জেলাশাসক আরও বলেছেন, বিভিন্ন মহকুমা শাসক এবং ব্লক স্তরের ভোটাররা তাঁদের নামের তালিকা জানতে পারবেন। সব রাজনৈতিক দলকে ভোটার তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বুথে বুথে তালিকা দেওয়া হচ্ছে না। যাঁদের নাম বাদ যাচ্ছে, নির্বাচন ঘোষণা হওয়ার আগেই ছ'নম্বর ফর্ম ফিল আপ করা যাবে। জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন নির্দিষ্ট সময়মতো কাজ করছেন। কবে চূড়ান্ত খসড়া তালিকা ঘোষণা হবে, তা এখনই বলা যাচ্ছে না।

কবে বিধানসভা নির্বাচন?

শনিবার এসআইআর-এর তালিকা প্রকাশ করা হলেও, কবে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) ভোটগ্রহণ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission of India)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।