ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মানুষ এই ভিডিও নিয়ে রীতিমত মজা করছেন। 

জাতীয় সংসদে তখন অধিবেশন চলছে। আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে। এরই মাঝে একটা ছবি গোটা পরিবেশ বদলে দিল। রীতিমত ভাইরাল হল পাকিস্তানের জাতীয় সংসদের এক মন্ত্রীর ছবি। ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানের পিএমএল-এন নেতা চৌধুরী জামিলকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রতিবেশী দেশ পাকিস্তানে গত কয়েকদিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। এরপর পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির একজন মন্ত্রী চৌধুরী জামীলের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ওই মন্ত্রীকে লজ্জাহীন ভাবে পেট চুলকাতে দেখা যাচ্ছে। এই ভিডিও প্রকাশের পর, পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী ও মডেল মাথিরা মোহাম্মদ, মন্ত্রীকে রীতিমত কটাক্ষ করেন। 

কি আছে ভিডিওতে?

নতুন সরকার গঠনের পর জাতীয় পরিষদে বৈঠকের একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে দেখা যায়, মন্ত্রী চৌধুরী জামীল প্রায় চেয়ারে শুয়ে পেট থেকে কুর্তা তুলে বাজেভাবে পেট চুলকে যাচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মানুষ এই ভিডিও নিয়ে রীতিমত মজা করছেন। এরই মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন জিম্বাবুয়েতে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী মাথিরা।

ট্রোলড হচ্ছেন পাকিস্তানি মন্ত্রী

জাতীয় সংসদে মন্ত্রীর এই চুলকানির ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই তার তুমুল সমালোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে তীব্র তিরস্কার করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাথিরা। মন্ত্রীকে মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। ওই মন্ত্রীকে ট্রোলিং করে মাথিরা লিখেছেন – চুলকানি স্বাভাবিক কিন্তু কিভাবে তা করতে হয় দয়া করে বলবেন না। মানুষ হয়ে উঠুন, ষাঁড় নয়।

মাথিরা মন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশে কোনো জায়গা বাকি রাখেননি। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মন্ত্রীর চুলকানির ভিডিও সম্পর্কে মন্তব্য করে, মাথিরা লিখেছেন - আমি দুঃখিত আমি কাউকে নিয়ে মজা করছিলাম না। চুলকানি স্বাভাবিক তবে এটি একটি সংসদের মতো পেশাদার জায়গায় করবেন না। তুমি মানুষ না পশু। এই ভিডিওটি ভীষণভাবে সত্যি, আল্লাহ ক্ষমা করুন। মন্তব্য এই বিষয়ে করতে চাই না। তবে আমি কাউকে নিয়ে মজা করছি না। পাবলিক প্লেসে এমন কাজ করা ব্যক্তি পশুর মতো আচরণ করছেন বলে মনে হয়।

View post on Instagram

মন্ত্রীর এই ভিডিও দেখার পর মানুষ মজার মজার মন্তব্য করছেন। একজন লিখেছেন- ইয়া আল্লাহ, কি দেখলাম। একই সঙ্গে কয়েকজনকে অভিনেত্রীর ওপর ক্ষেপে যেতেও দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন- তার পেট তার ইচ্ছা। তোমার সমস্যা কি?