MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Religion
  • Spritiual
  • Cyclone Tej Update: দুর্গাপুজোয় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’

Cyclone Tej Update: দুর্গাপুজোয় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’

বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। ‘তেজ’-এর তেজী দাপটে বাঙালির প্রিয় দুর্গাপুজো মাটি হওয়ার উপক্রম!  

2 Min read
Author : Sahely Sen
Published : Sep 23 2023, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

‘এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে…’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দের রেশকে বুড়ো আঙুল দেখিয়ে যুগে যুগে বদলে যাচ্ছে প্রকৃতি। একবিংশ শতাব্দীতে বাঙালির প্রিয় শারদোৎসবে ‘হিমের পরশ’ তো দূরের কথা, সেই রৌদ্রোজ্জ্বল সুন্দর দিনের দেখা পাওয়াও ধীরে ধীরে দুর্লভ হয়ে পড়ছে। বাংলায় বর্ষাকাল প্রবেশ করছে দেরিতে এবং প্রবল দুর্যোগ একটানা অব্যাহত থাকছে দুর্গাপুজো পর্যন্ত। সেই খারাপ বার্তাই আবার ২০২৩ সালে শোনালো আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

আবহাওয়ার খবর অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতেই বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘তেজ’ (Cyclone Tej)। ‘তেজ’-এর তেজী দাপটে বাঙালির প্রিয় দুর্গাপুজো মাটি হওয়ার উপক্রম!

35
Image Credit : Asianet News

আবহাওয়া গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। যা ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নেবে অক্টোবরের প্রথম সপ্তাহে। অক্টোবর মাসে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে। শরতের উৎসবের মরশুম ভারী দুর্যোগে হতে পারে টালমাটাল।

45
Image Credit : Asianet News

পূর্ব ভারতের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় তেজ (Tej Cyclone)। ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রভাব ফেলতে পারে গোটা পূর্ব ভারত জুড়ে। সাইক্লোনের তাণ্ডবে দুর্গাপুজো বা দশহরা-র পরিস্থিতি তাহলে কী হবে, তা নিয়েই আশঙ্কায় বহু রাজ্য।

55
Image Credit : Asianet News

যদিও, এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে, একাধিক আবহাওয়া সংক্রান্ত গবেষণায় এই ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা ধরা পড়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার দক্ষিণ উপকূলে সাইক্লোন ‘তেজ’ সবথেকে বেশি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, বিহার এবং পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা
Recommended image2
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image3
Durga Puja Special: জমিদার বাড়ির দালান থেকে বিশ্বমঞ্চে, বাংলার দুর্গাপূজার বিবর্তনের ইতিহাস
Recommended image4
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image5
Durga Puja: দুর্গা পুজোর মণ্ডপ চত্ত্বরে আমিষ খাবার আর নয়! কমিটিগুলিকে আর্জি VHP-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved