MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • Weather Update: দুর্গাপুজোতেও কি আনন্দে জল ঢালবে ভারী বর্ষা? জেনে নিন আবহাওয়া দফতরের মতামত

Weather Update: দুর্গাপুজোতেও কি আনন্দে জল ঢালবে ভারী বর্ষা? জেনে নিন আবহাওয়া দফতরের মতামত

স্বাভাবিকভাবে, মোটামুটি ১০ অক্টোবরের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বৃষ্টি। কিন্তু এবছর, নির্দিষ্ট সময় পেরিয়ে দুর্গাপুজোতেও বর্ষা মাটি করতে পারে শারদোৎসবের আনন্দ।  

1 Min read
Author : Sahely Sen
Published : Oct 02 2023, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল জোরালো ঘূর্ণাবর্ত। ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় উপকূলে প্রবল ঝড়বৃষ্টি ঘটাতে শুরু করেছে সেটি। আবহাওয়া দফতর জানাচ্ছে, স্থলভূমির ওপর দিয়ে বেশ ধীর গতিতেই এগোচ্ছে নিম্নচাপ। চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত রাজ্যের নানা জেলায় বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

স্বাভাবিকভাবে, মোটামুটি ১০ অক্টোবরের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বৃষ্টি। কিন্তু এবছর, নির্দিষ্ট সময় পেরিয়ে দুর্গাপুজোতেও (Durga Puja 2023) বর্ষা মাটি করতে পারে শারদোৎসবের আনন্দ।

35
Image Credit : Asianet News

২০২৩ সালে ১৪ অক্টোবর রয়েছে মহালয়া। এরপর ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর পড়েছে বিজয়া দশমী। তারপর ২৮ অক্টোবর রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। অর্থাৎ, অক্টোবরে নিম্নচাপের বেগ শক্তিশালী হলে পুজোর সবকটি দিনই ছাতা নিয়ে বেরোতে হবে দর্শনার্থীদের।

45
Image Credit : Asianet News

বঙ্গ থেকে বর্ষার বিদায় নিতে বিলম্ব হলে, তা কখনওই বিরল ঘটনা নয় বলে জানাচ্ছেন আবহবিদরা। বর্ষার আগমনীতে যদি দেরি হয়ে থাকে, তাহলে প্রস্থানেও দেরি হওয়াটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে এর আগেও বহুবার বর্ষা বিদায় নিয়েছে একেবারে অক্টোবরের শেষ সময়ে গিয়ে।

55
Image Credit : Asianet News

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ ষষ্ঠীর দিন বোধনেও সঙ্গী হতে পারে বৃষ্টির দাপট।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
দুর্গা পূজা
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Double Durga Puja in 2028: ২০২৮ সালে দু’বার দুর্গাপুজো! কোন পঞ্জিকা মেনে দেবেন অঞ্জলি, কোন পুজোই বা সঠিক?
Recommended image2
Now Playing
Chorbagan Immersion: বরণও হল না, উলুধ্বনিও নয়! ১৯ প্রাণের শোক বুকে নিয়ে নিরঞ্জন! চোরবাগানের পুজোয় এ কেমন বিদায়?
Recommended image3
Now Playing
Chorbagan Tragedy: চোখের জলে শোকস্তব্ধ পরিবার, পাশে মুখ্যমন্ত্রী! আর্থিক সাহায্য দিয়ে কী আশ্বাস দিলেন?
Recommended image4
Now Playing
Chorbagan Immersion: যেই মণ্ডপে প্রাণ গেল ১৯ জনের, আজ সেখানে ঢাকের বাদ্যি নেই, নেই সিঁদুর খেলা... এক ভারাক্রান্ত মনে বিসর্জনের পথে চোরবাগান!
Recommended image5
Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved