MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Religion
  • Spritiual
  • Strawberry For Skin: দুর্গাপুজোর আগে স্ট্রবেরি দিয়েই ফিরিয়ে আনুন ত্বকের উজ্জ্বলতা, বানিয়ে নিন ফেস প্যাক

Strawberry For Skin: দুর্গাপুজোর আগে স্ট্রবেরি দিয়েই ফিরিয়ে আনুন ত্বকের উজ্জ্বলতা, বানিয়ে নিন ফেস প্যাক

স্ট্রবেরিতে থাকে এলাজিক অ্যাসিড এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত উপকারী। ফলে, এই ফেস প্যাকের দ্বারা আপনার ত্বক পাবে দারুণ জেল্লা।  

2 Min read
Author : Sahely Sen
| Updated : Sep 23 2023, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

ব্যস্ত সময়ের জন্য ত্বকের চর্চা করা আমাদের অনেকের পক্ষেই খুব কঠিন। ধৈর্য ধরে রূপচর্চায় সময় না দিলে দুর্গাপুজোর সাজে অবশ্যই থেকে যাবে বড়সড় খামতি। রূপের যত্ন নেওয়ার জন্য একটি দুর্দান্ত প্রাকৃতিক উপকরণ হল স্ট্রবেরি। রান্নাঘরের বিভিন্ন উপাদানের সঙ্গে, বা কোনও উপাদান ছাড়াই ত্বকের ওপর স্ট্রবেরির ফেস প্যাক লাগালে অতি দ্রুত লাভ করবেন উপকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Asianet News

স্ট্রবেরিতে থাকে এলাজিক অ্যাসিড এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত উপকারী। একটি পাত্রে ২-৩টে স্ট্রবেরি নিয়ে আঙুল দিয়ে চটকে সেগুলিকে ভালো করে নরম করে নিন। প্রয়োজনে মিক্সার মেশিনও ব্যবহার করতে পারেন। সেই নরম হয়ে যাওয়া স্ট্রবেরি সারা মুখে ভালো করে লাগান। এই মিশ্রণ ২-৩ মিনিট ধরে মুখে ভালো করে ঘষতে থাকুন। তারপর ১০-১৫ মিনিট ভালো করে শুকোতে দিন। এরপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকের দ্বারা আপনার ত্বক পাবে দারুণ জেল্লা।

34
Image Credit : Asianet News

দ্বিতীয় উপায়টি হল, একটি পাত্রে ২-৩টে স্ট্রবেরি নিয়ে আঙুল দিয়ে চটকে ভালো করে নরম করে নিয়ে তার সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। লেবুতে থেকে অম্ল জাতীয় উপাদান রয়েছে। এটি আপনার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে, কালো দাগছোপ হালকা করতে, ব্রণের চিকিৎসা করতে এবং বার্ধক্যের লক্ষণগুলি প্রতিরোধ করতে কার্যকর। তাই স্ট্রবেরির সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগালে আপনার ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে। ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এই মিশ্রণ মুখে মেখে রাখুন, তারপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

44
Image Credit : Asianet News

যদি আপনার ত্বক খুব শুকনো হয়ে থাকে, অথবা মুখে ব্রণ হওয়ার প্রাদুর্ভাব দেখা দেয়, তাহলে আপনি ত্বকে অবশ্যই মধু ব্যবহার করতে পারেন, কারণ মধুর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা। ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি ত্বককে উজ্জ্বল করে এবং মধু ব্রণ হ্রাস করে। এই দুটিকে একসাথে একটি পাত্রে মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এবং মুখ পরিষ্কার থাকবে। এক চামচ মধুর সঙ্গে তিন চামচ স্ট্রবেরির রস মিশিয়ে নিন, সেই মিশ্রণ মুখে মেখে রাখুন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
দুর্গা পূজা
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা
Recommended image2
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image3
Durga Puja Special: জমিদার বাড়ির দালান থেকে বিশ্বমঞ্চে, বাংলার দুর্গাপূজার বিবর্তনের ইতিহাস
Recommended image4
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image5
Durga Puja: দুর্গা পুজোর মণ্ডপ চত্ত্বরে আমিষ খাবার আর নয়! কমিটিগুলিকে আর্জি VHP-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved