MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • ধুতুরা বা আকন্দ নয়, শ্রাবণ মাসে মহাদেবের পুজো সফল হবে শুধু মাত্র এই ফুল নিবেদন করলে

ধুতুরা বা আকন্দ নয়, শ্রাবণ মাসে মহাদেবের পুজো সফল হবে শুধু মাত্র এই ফুল নিবেদন করলে

শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার মাস বলা হয়। বাংলা ক্যালেন্ডারের এই মাস দেবাদিদেবের প্রতি উৎসর্গকৃত। জানেন কী কোন ফুল শিবের সবচেয়ে প্রিয়? কিন্তু অনেকেই আমরা জানি না শিবের সবচেয়ে প্রিয় ফুল হল ধুতরা বা আকন্দ নয়!

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Aug 05 2024, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

সাধারণত, শিবপুজোয় রঙিন ফুল অর্পণ নিষিদ্ধ। মূলত, আকন্দ, ধুতরা, শ্বেত কল্কে দিয়ে শ্রাবণে পুজো করা হয়। জানেন কী কোন ফুল শিবের সবচেয়ে প্রিয়? কিন্তু অনেকেই আমরা জানি না শিবের সবচেয়ে প্রিয় ফুল হল ধুতরা বা আকন্দ নয়!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

তাহলে কোন ফুল দেবাদিদেবের প্রিয়? উত্তর- বেলগাছের ফুল। তবে, ভুল করেও এই ফুলকে সুগন্ধী বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই ফুল দুর্লভ না হলেও নানা কারণে অবশ্যই সংগ্রহ করা কঠিন।

39
Image Credit : our own

বিল্বপুষ্প নিবেদনের মাহাত্ম্য? শিবলিঙ্গে বেল গাছের ফুল নিবেদনের মাহাত্ম্য শুনলে অবাক হতে হয়। সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা লাভ করতে পারেন না, মাত্র একটা বিল্বপুষ্প ভক্তিভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয়।

49
Image Credit : our own

পুরাণকথা অনুযায়ী, কোনও ভক্ত যদি তাঁর গোটা জীবনে মাত্র একটিও বিল্বপুষ্প শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন।

59
Image Credit : our own

শিবঠাকুর কীসে তুষ্ট হন? মহাদেব খুব অল্পে তুষ্ট হন। তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দফুলের মালা, ধুতরো ফুল, কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা।

69
Image Credit : our own

এছাড়া গাঁদাফুল ও যে কোনও সাদা সুগন্ধী ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্যে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিবঠাকুর খুশি। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয়। তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে, ভক্তিতে।

79
Image Credit : our own

শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে। যাঁরা উপবাস করতে পারেন না তাঁরা সোমবার নিরমিষ খাবেন।

89
Image Credit : our own

বেলপাতা শিবের অতি প্রিয়। ২১টি বেলপাতায় শ্বেতচন্দন দিয়ে 'ওঁ নমঃ শিবায়' লিখে অর্পণ করতে হবে। দুধ, গঙ্গাজল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে পাত্রে দুধ-গঙ্গাজল নেবেন সেটি তামার না হলেই ভাল। অন্য যে কোনও ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন।

99
Image Credit : our own

ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করুন। 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র ১০৮বার জপ করবেন। স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga puja 2026: এবার দু'দিন সপ্তমী! অষ্টমীর অঞ্জলি কখন? সন্ধিপুজো কটায়? দেখুন পুজোর নির্ঘণ্ট
Recommended image2
Durga Colour: তপ্তকাঞ্চনবর্ণা থেকে কৃষ্ণবর্ণা, শাস্ত্রমতে উমা কত রূপে, কত বর্ণে আসেন?
Recommended image3
Kolkata Old Durga: চিৎপুরের চিত্তেশ্বরী: ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার প্রথম দুর্গামূর্তি, নরবলির ইতিহাসও জড়িয়ে
Recommended image4
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image5
Durga Puja 2026: ২০২৬ সালের দুই পঞ্জিকা মতে মহালয়া থেকে দুর্গা ও লক্ষ্মী পুজো পর্যন্ত দিনক্ষণ, দেখে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved