State Athletics Championship 2026: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. ইন্দ্রনীল খান, পদ্মশ্রী ও অলিম্পিয়ান জ্যোতির্ময়ী শিকদার এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত সরস্বতী সাহা। 

State Athletics Championship 2026: জমকালোভাবে শুরু হল ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬। পশ্চিমবঙ্গের মোট ১,৪২৩ জন ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন (74th State Athletics Championship 2026)। কলকাতার 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া' (SAI) প্রাঙ্গণে শুরু হয়েছে এই প্রতিযোগিতায়। মোট ৮১৮ জন পুরুষ এবং ৬০৫ জন মহিলা ক্রীড়াবিদকে নিয়ে ১২টি বয়স-বিভাগ এবং ৩৯টি অ্যাথলেটিক্স ইভেন্ট আয়োজিত হবে (State Athletics Championship 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জমকালোভাবে শুরু ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

রাজ্যে অ্যাথলেটিক্সের ব্যাপকতা এবং প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিফলন হিসেবে এই প্রতিযোগিতায় ১৯টি জেলা সংস্থা, তিনটি মহকুমা, ১০টি অনুমোদিত ক্লাব এবং চারটি বিভাগীয় দল তথা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, আয়কর ও কেন্দ্রীয় আবগারি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. ইন্দ্রনীল খান, পদ্মশ্রী ও অলিম্পিয়ান জ্যোতির্ময়ী শিকদার এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত সরস্বতী সাহা। তারা ক্রীড়াবিদদের উৎসাহিত করেন এবং ক্রীড়া প্রতিভার বিকাশে নিরলস প্রচেষ্টার জন্য 'ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন'-এর ভূয়সী প্রশংসা করেন।

উপস্থিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী

আর এই প্রতিযোগিতার প্রথম দিনটি ছিল ছিল অত্যন্ত জমজমাট। ৩৫টি ফাইনাল এবং পুরুষদের ডেকাথলনের তিনটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। যা আসন্ন চ্যাম্পিয়নশিপের জন্য একটি দারুণ আবহ তৈরি করে দিয়েছে। তিনটি নতুন 'মিট রেকর্ডও তৈরি হয়। মহিলাদের অনূর্ধ্ব-২০ জ্যাভেলিন থ্রো ইভেন্টে ৪৩.৩৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নতুন রেকর্ড গড়েন জলপাইগুড়ির তনুশ্রী মহালদার। মেয়েদের অনূর্ধ্ব-১৬ লং জাম্প ইভেন্টে প্রিয়া বিশ্বাস ৪.০৩ মিটার লাফিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড স্থাপন করেন। 

পাশাপাশি পুরুষদের অনূর্ধ্ব-২৩ ট্রিপল জাম্প ইভেন্টে জলপাইগুড়ির ডাবলু রায় ১৫.২৯ মিটার দূরত্ব অতিক্রম করে আরও একটি নতুন 'মিট রেকর্ড' ছুঁয়ে ফেলেছেন।অন্যদিকে, প্রথম দিন প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল সিনিয়র পুরুষ ও মহিলাদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল। যেখানে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের আধিপত্য বজায় রেখেছে। পুরুষদের ফাইনালে সৌরভ সাহা দ্রুততম হয়ে জয়লাভ করেন এবং মহিলাদের বিভাগে শিরোপা জেতেন তামোশ্রী মিশ্র। তাদের এই সাফল্যে গ্যালারিতে উপস্থিত দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।