Aaryavir Sehwag: দেশের জার্সিতে একেবারে অনবদ্য ইনিংস খেলে ফেললেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর। বীরেন্দ্র পুত্র আর্যবীর সেওয়াগ এদিন ছোটদের এশিয়া কাপে গ্রুপ লিগে ইউএই-র বিরুদ্ধে ম্যাচে ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেললেন।
Aaryavir Sehwag: দেশের জার্সিতে একেবারে অনবদ্য ইনিংস খেলে ফেললেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর। বীরেন্দ্র পুত্র আর্যবীর সেওয়াগ এদিন ওমানে আয়োজিত ছোটদের এশিয়া কাপে গ্রুপ লিগে ইউএই-র বিরুদ্ধে ম্যাচে ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেললেন। দেশের জার্সিতে এটাই সেওয়াগ পুত্রের প্রথম সেঞ্চুরি। সংযুক্ত আরব আমিরশাহির বোলারদের বিরুদ্ধে আর্যবীরের ১৬০ রানের ইনিসে সাজানো ছিল ৭টি ওভার বাউন্ডারি ও ১৭টি বাউন্ডারি দয়ে। ১৩১ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন আর্যবীর। আর্যবীরের দুরন্ত ইনিংসের সৌজন্যে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তুলল ৭ উইকেটে ৩০৯ রান। ইউএই-কে এই ম্যাচে হারালেই সেমিফাইনালে উঠে যাবে জুনিয়র টিম ইন্ডিয়া।
আর্যবীর কি লম্বা রেসের ঘোড়া হতে পারবেন
চলতি অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করেও ২২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। বাবার মতই আগামী দিনে ভারতীয় সিনিয়র দলে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। যদিও সেই পথ এখন অনেক দীর্ঘ। ধারাবাহিকতার সঙ্গে এভাবে খেলে যেতে হবে আর্যবীরকে। ররিবার পাকিস্তানের বিরুদ্ধে হারায় সেমিফাইনালে উঠতে হলে এদিন ইউএই-কে হারাতেই হবে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে। এমন শর্তে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলের ৬২ রানে ওপেনার তথা অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি (১৭)-র উইকেট হারায় জুনিয়র টিম ইন্ডিয়া। সেখান থেকে ভিকে ভিনিথকে নিয়ে সেওয়াগ পুত্র আর্যবীর দ্বিতীয় উইকেটে ১৯২ রানের পার্টনারশিপ করেন। ভিনিথ ৬৯ বলে করেন ৬৭ রান।
সেমিফাইনালে উঠতে হলে ভারতকে এদিন জিততেই হবে
অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের আট দলীয় এই টুর্নামেন্টে ভারত আছে গ্রুপ এ-তে। প্রথম ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারানোর পর, দ্বিতীয় খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে হেরে যায় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। অন্যদিকে, গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। দ্বিতীয় হয়ে শেষ চারে খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। এদিন ভারতের ছোটরা জিতলে সেমিফাইনালে বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে পারে।














