ম্যানচেস্টার ইউনাইটেডের চারজন ডিফেন্ডার দলকে লিগ থেকে অবনমন ঘটাবে এবং ম্যানেজার মাইকেল ক্যারিকের চাকরি খাবে বলে তোপ দাগলেন ফিল নেভিল। অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ফিল নেভিল দলের রক্ষণভাগের তীব্র সমালোচনা করেছেন।

Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গত ৪০ বছরে এমন শোচনীয় অবস্থায় পড়েনি। প্রিমিয়ার লিগে ১৮ নম্বর স্থানে ধুঁকছে প্রাক্তন চ্যাম্পিয়নরা (Manchester United)। যেকোনও মুহূর্তে ছাঁটাই হতে পারেন দলের প্রধান কোচ মাইকেল ক্যারিক। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করেছে দল। শেষ ১০টি লিগ ম্যাচে ইউনাইটেড জিতেছে মাত্র একটিতে। ১৯৮৬-৮৭ মরশুমের পর এটাই ইউনাইটেডের সবচেয়ে খারাপ শুরু। একদম শেষে থাকা ক্রিস্টাল প্যালেসের চেয়ে ম্যাঞ্চেস্টার মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে।

"এই চারজনকে নিয়ে প্রিমিয়ার লিগে টেকা যাবে না", বিপাকে ইউনাইটেড!

অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ফিল নেভিল দলের রক্ষণভাগের তীব্র সমালোচনা করেছেন। তিনি সাফ বলেছেন, ইউনাইটেডের চারজন ডিফেন্ডার দলকে লিগ থেকে অবনমন ঘটাবে এবং ম্যানেজার মাইকেল ক্যারিকের চাকরি খাবে। ফিল নেভিল মূলত নৌসাইর মাজরাউই, লেনি ইয়োরো, এইডেন হেভেন এবং প্যাট্রিক ডোরগুর দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, এই চারজনকে রক্ষণে রেখে প্রিমিয়ার লিগে টিকে থাকা সম্ভব বলে মনে হয় না। এদের প্রিমিয়ার লিগে খেলার মতো কোনো যোগ্যতা নেই।

কড়া সমালোচনা প্রাক্তন তারকার

ফিল নেভিলের ভাই এবং আরেক প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেভিলও বলেছেন যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের রক্ষণভাগ শক্তিশালী করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ করেনি। ভালো মানের ডিফেন্ডার ছাড়া দলের পক্ষে অবনমনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আসলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গত ৪০ বছরে এমন শোচনীয় অবস্থার মধ্যে পড়েনি। প্রিমিয়ার লিগে ১৮ নম্বর স্থানে থেকে রীতিমতো ধুঁকছে প্রাক্তন চ্যাম্পিয়নরা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।