Algeria vs Austria: বিশ্বকাপে আবারও একটু হাইস্কোরিং গেম। চলতি বিশ্বকাপে গ্রুপ জে-র শেষ ম্যাচে রবিবার, কানসাস স্টেডিয়ামে মুখোমুখি হয় আলজেরিয়া বনাম অস্ট্রিয়া (Algeria vs Austria)। সেই ম্যাচে মোট ৬টি গোল হল। খেলা ড্র হল ৩-৩ গোলে (Algeria vs Austria live score)। দুই দলই পরের রাউন্ডে।
Algeria vs Austria: বিশ্বকাপে আবারও একটু হাইস্কোরিং গেম। চলতি বিশ্বকাপে গ্রুপ জে-র শেষ ম্যাচে রবিবার, কানসাস স্টেডিয়ামে মুখোমুখি হয় আলজেরিয়া বনাম অস্ট্রিয়া (Algeria vs Austria)। সেই ম্যাচে মোট ৬টি গোল হল। খেলা ড্র হল ৩-৩ গোলে (Algeria vs Austria live score)।

যদিও ম্যাচের ২৮ মিনিটে, এগিয়ে যায় অস্ট্রিয়া। ডেভিড আলাবার থ্রু বল পেয়ে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে দুরন্ত গোল করেন মার্কো আর্নাউতোভিচ। এরপরেই পাল্টা অ্যাটাক করে আলজেরিয়া। বক্সের ডানদিক থেকে রফিক বেলঘালির ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৬ মিনিটের মাথায় সুযোগ নষ্ট করেন ইব্রাহিম মাজা।
আলজেরিয়া বনাম অস্ট্রিয়া ম্যাচে গোলের বন্যা!
অন্যদিকে, সুযোগ নষ্ট করেন ফারেস শাইবিও। ম্যাচের ৪২ মিনিটে, রিয়াদ মাহরেজের শট ব্লক হয়। খেলার ৪৪ মিনিটে, আলজেরিয়া স্ট্রাইকার ইব্রাহিম মাজার বাঁ পায়ের শট সেভ করেন অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাগার।
কিন্তু আলজেরিয়ার লাগাতার আক্রমণ ঠেকাতে পারেনি অস্ট্রিয়া। ম্যাচের ৪৪ মিনিটে, বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে সমতা ফেরান রফিক বেলঘালি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে, ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে টপ রাইট কর্নার দিউএ বলকে জালে জড়িয়ে দেন মার্সেল সাবিৎজার। খেলার ফলাফল তখন ২-১। তবে ৬০ মিনিটে, আবারও সমতা ফেরায় আলজেরিয়া। হুসেম আওয়ারের অ্যাসিস্ট থেকে গোল করেন রিয়াদ মাহরেজ।

তবে তখনও বাকি ছিল চূড়ান্ত নাটক। খেলার ৭১ মিনিটে, আলজেরিয়ার হয়ে মাঠে নামেন সামির চেরগুই এবং উঠ যান রফিক বেলঝালির। এরপর ইনজুরি টাইমের খেলায়, ফের গোল। হুসেম আওয়ারের থ্রু বল থেকে গোল করে যান রিয়াদ মাহরেজ এবং আলজেরিয়া ম্যাচে লিড নেয় ৩-২ ব্যবধানে।
৩-৩ গোলে ড্র করে দুই দলই পরের রাউন্ডে

খেলার একেবারে শেষ মুহূর্তে, অস্ট্রিয়ার হয়ে সমতা ফেরান সাশা কালাইদজিচ। শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। এই ম্যাচ ড্র হওয়ার ফলে, তিন ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ৪। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ জে থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে চলে গেল অস্ট্রিয়া।
তবে এবার ১২টি দল থেকে দুটি করে দল রাউন্ড অফ ৩২ -তে যাওয়ার পর, আরও আটটি দল যাবে। নিয়মটা হচ্ছে, ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা আটটি দল যাবে পরের রাউন্ডে। অর্থাৎ, ১২টির মধ্যে আটটি গ্রুপ থেকে আরও একটি করে দল কোয়ালিফাই করবে।

এটি ছিল এই গ্রুপের শেষ ম্যাচ। তার ফলে, ছবিটা পরিষ্কার। তাই গ্রুপ জে থেকে তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল আলজেরিয়াও। অন্যদিকে, এই গ্রুপ থেকে জয়ের হ্যাটট্রিক করে এবং টপার হয়ে আগেই নক-আউট পাকা হয়ে গেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।