MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Alireza Beiranvand World Cup: ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ, সেই আলিরেজাই বিশ্বকাপের নায়ক

Alireza Beiranvand World Cup: ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ, সেই আলিরেজাই বিশ্বকাপের নায়ক

Alireza Beiranvand World Cup: তাঁর আশ্রয়ের কোনও জায়গা ছিল না। ফুটবল ক্লাবের বাইরে ফুটপাতে রাত কাটিয়েছেন। এমনকি, নিজের খাবার জোগাড় করার জন্য করেছেন সাফাইকর্মীর কাজ। সেই আলিরেজাই হয়ে উঠলেন বিশ্বকাপের নায়ক (Alireza Beiranvand Iran)। 

3 Min read
Author : Subhankar Das
Published : Jun 22 2026, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রাচীর হয়ে দাঁড়ালেন তিন কাঠির নিচে
Image Credit : Getty

প্রাচীর হয়ে দাঁড়ালেন তিন কাঠির নিচে

অপ্রতিরোধ্য, অনবদ্য এবং অপরাজেয়। গোটা ম্যাচে তিনি কার্যত, প্রাচীর হয়ে দাঁড়ালেন তিন কাঠির নিচে। কখনও শরীর ছুঁড়ে দিয়ে, আবার কখনও বেরিয়ে এসে লাফিয়ে করলেন সব অসাধারণ সেভ। নিশ্চিত গ্ল বাঁচালেন হাতের ছোট টোকায়। আবার কখনও বলকে আগলে সটান উপুড় হয়ে শুয়ে পড়লেন ডি-বক্সের মধ্যেই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আগলে রাখলেন দেশের সম্মানকে
Image Credit : Getty

আগলে রাখলেন দেশের সম্মানকে

রুখে দিলেন একাধিক দূরপাল্লার জোরালো শট। এক যুদ্ধবিধ্বস্ত দেশকে বিশ্বকাপের মঞ্চে নিজের দু-হাত দিয়ে রক্ষা করলেন। আগলে রাখলেন দেশের সম্মানকে। অনবদ্য গোলকিপিং। নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন রোধ করলেন একাধিকবার। সেভ, সেভ এবং সেভ। রুখে দিলেন বেলজিয়ামের মতো দলকে (Alireza Beiranvand Iran)। 

Related Articles

Related image1
Now Playing
FIFA World Cup 2026: কলকাতার বুকে বিশ্বকাপের জ্বর! এই পাড়ায় ঢুকলেই মনে হবে ফুটবলের মক্কায় পৌঁছে গেছেন
Related image2
Now Playing
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ
310
ফুটবল বিশ্বকাপে আলিরেজার গোলকিপিং দেখে মন্ত্রমুগ্ধ সকলে
Image Credit : Getty

ফুটবল বিশ্বকাপে আলিরেজার গোলকিপিং দেখে মন্ত্রমুগ্ধ সকলে

স্পিরিট, প্যাশন এবং অবিশ্বাস্য লড়াকু পারফরম্যান্স দেখল গোটা ফুটবল বিশ্ব। তিনি হলেন ইরান ফুটবল দলের শেষ অতন্দ্র প্রহরী আলিরেজা বেইরানভান্ড। আজ তিনি বিশ্ব ফুটবলের অন্যতম মেগা ইভেন্টে সেরা খেলা উপহার দিচ্ছেন। ফুটবল বিশ্বকাপে আলিরেজার গোলকিপিং দেখে মন্ত্রমুগ্ধ সকলে। কিন্তু তাঁর ফুটবলজীবন কিন্তু মোটেই সহজ ছিল না। 

410
স্বপ্ন দেখা কখনও থামাতে নেই
Image Credit : Getty

স্বপ্ন দেখা কখনও থামাতে নেই

একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি আজ এই জায়গায়। একটা সময় তাঁকে দিন কাটাতে হত ফুটপাতে। ইরানের লোরেস্তান প্রদেশের এক দরিদ্র যাযাবর কুর্দি লাক পরিবারে জন্ম হয় আলিরেজার। ছোটবেলা থেকেই চরম দারিদ্রতার মধ্যে বড় হয়ে ওঠা। তাঁর পরিবারের কেউ চায়নি সে ফুটবল খেলুক। কিন্তু ঐ যে, স্বপ্ন দেখা কখনও থামাতে নেই (Alireza Beiranvand highlights)। 

510
প্যাশনকে নিয়ে বাঁচতে চাও, তাহলে লড়তে হবে প্রতিনিয়ত
Image Credit : Getty

প্যাশনকে নিয়ে বাঁচতে চাও, তাহলে লড়তে হবে প্রতিনিয়ত

আর যদি স্বপ্নকে সত্যি করতে চাও, নিজের প্যাশনকে নিয়ে বাঁচতে চাও, তাহলে লড়তে হবে প্রতিনিয়ত। লক্ষ্যে থাকতে হবে অবিচল। আর সেই স্বপ্নকে সফল করার তাগিদেই বাড়ি থেকে পালিয়ে যান ছোট আলিরেজা বেইরানভান্ড এবং পাড়ি দেন ইরানের রাজধানী তেহরানে।

610
ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ
Image Credit : Getty

ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ

তবে তাঁর আশ্রয়ের কোনও জায়গা ছিল না। ফুটবল ক্লাবের বাইরে ফুটপাতে রাত কাটিয়েছেন। এমনকি, নিজের খাবার জোগাড় করার জন্য করেছেন সাফাইকর্মীর কাজ। সেইসঙ্গে, কখনও কারও গাড়ি ধুয়ে দিতেন, কারও টায়ার পরিষ্কার করে দিতেন, কখনও আবার জামাকাপড়ের কারখানা এবং পিৎজার দোকানে কাজ করেও উপার্জন করেছেন। কিন্তু একবারের জন্যও ভুলে যাননি নিজের প্যাশনকে (Alireza Beiranvand world cup stats)।

710
একবারের জন্য লড়াই থেকে সরে আসেনি তারা
Image Credit : Getty

একবারের জন্য লড়াই থেকে সরে আসেনি তারা

সেখান থেকেই লড়াইয়ের শুরু। তারপর পেশাদার ফুটবলে প্রবেশ এবং সবশেষে ইরানের জাতীয় দলের এক নম্বর গোলকিপার। একদিকে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, তার মধ্যে থেকেও লড়াই। এমনকি, বিশ্বকাপের মঞ্চে এসে মেক্সিকোতে অনুশীলন করে ম্যাচ খেলতে যেতে হচ্ছে আমেরিকা, অর্থাৎ থাকছে শারীরিক ধকলও। তারপরেও একবারের জন্য লড়াই থেকে সরে আসেনি তারা।

810
বুক চিতিয়ে ফুটবল খেলেছে ইরান
Image Credit : Getty

বুক চিতিয়ে ফুটবল খেলেছে ইরান

বুক চিতিয়ে ফুটবল খেলেছে ইরান। আর দুর্ভেদ্য এবং অসামান্য গোলকিপিং করে হৃদয় জিতেছেন আলিরেজা বেইরানভান্ড। পরিসংখ্যান বলছে, বেলজিয়ামের বিরুদ্ধে মোট সাতটি সেভ করেছেন তিনি। রেখেছেন ক্লিনশিট। শুধু তাই নয়, তাঁর নামের পাশে রয়েছে একটি বিশ্বরেকর্ড (Alireza Beiranvand World Cup)। 

910
দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা জিতেছেন
Image Credit : Getty

দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা জিতেছেন

ফুটবল ইতিহাসে দীর্ঘতম থ্রো এবং ড্রপ কিকের জন্য দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা জিতেছেন ইরানের এই গোলকিপার। গত ২০১৬ সালের অক্টোবর মাসে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ৬১.০০২ মিটার তথা ২০০.১৪ ফুট দূরে একটি থ্রো করে বিশ্বরেকর্ড গড়েন। 

1010
 এই গোলকিপারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি
Image Credit : Getty

এই গোলকিপারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি

পাশাপাশি তাঁর একটি ড্রপ কিকের দূরত্ব ৭৮.০১৪ মিটার, অর্থাৎ ২৫৫.৯৫ ফুট। আলিরেজা বর্তমানে খেলেন ইরানের ফুটবল ক্লাব ট্রাক্টর এফসি-র হয়ে। অন্যদিকে, ২০১৭-১৮ মরশুমে তাঁর নামের পাশে ছিল ২৩টি ক্লিনশিট। ৩৩ বছর বয়সী এই গোলকিপারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Related Stories
Recommended image1
Now Playing
FIFA World Cup 2026: কলকাতার বুকে বিশ্বকাপের জ্বর! এই পাড়ায় ঢুকলেই মনে হবে ফুটবলের মক্কায় পৌঁছে গেছেন
Recommended image2
Now Playing
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved