Argentina World Cup Squad: আর্জেন্টিনার তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ ফুটবলারই এবারের দলে রয়েছেন। তবে দলে জায়গা পাননি মার্কোস আকুনা। অন্যদিকে, মেসি এই নিয়ে টানা ৬ টি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করবেন। এদিকে আবার রোনাল্ডোও টানা ৬ টি বিশ্বকাপে খেলবেন।
Argentina World Cup Squad: আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দল ঘোষণা করল আর্জেন্টিনা (argentina football world cup 2026)। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল (world cup argentina squad 2026) ঘোষণা করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। নিঃসন্দেহে ট্রফি ধরে রাখার লড়াইতেই নামবেন তারা। নেতৃত্বে ‘এলএম১০'

লাতিন আমেরিকার এই দেশটি গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। যদিও গত ২৪ মে, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছেড়ে ছিলেন মেসি। মাত্র ১৮ মিনিট মাঠে ছিলেন এই ত্রকা।
স্কোয়াডে আছেন মেসি! রোনাল্ডোর নজির ছুঁলেন লিও?
সেই ঘটনার পর, আসন্ন বিশ্বকাপে নেসির খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়ে যায়। শুরু হয় জল্পনা। শেষপর্যন্ত, তাঁকে রেখেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনার। দলের কোচ লিওনেল স্কালোনি স্কোয়াড ঘোষণা করেন। কারণ, মেসির চোট গুরুতর নয়। জানা যাচ্ছে, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন তিনি। তবে দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কোনও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি তিনি।
দেখা যাচ্ছে, আর্জেন্টিনার তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ ফুটবলারই এবারের দলে রয়েছেন। তবে দলে জায়গা পাননি মার্কোস আকুনা। অন্যদিকে, মেসি এই নিয়ে টানা ৬ টি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করবেন। এদিকে আবার রোনাল্ডোও টানা ৬ টি বিশ্বকাপে খেলবেন। পর্তুগাল আগে দল ঘোষণা করায় রোনাল্ডো বিশ্ব রেকর্ড গড়েন। কারণ, টানা ৬ টি বিশ্বকাপের দলে সুযোগ পান তিনি। এবার আর্জেন্টিনা দল ঘোষণা হতেই রেকর্ড গড়লেন মেসি। তিনিও টানা ৬ টি বিশ্বকাপে দেশ থেকে প্রতিনিধিত্ব করবেন।তাই সিআর সেভেনের নজির ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি।
বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দল
গোলকিপারঃ এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডারঃ লিয়োনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা
মিডফিল্ডারঃ লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ়
ফরোয়ার্ডঃ জুলিয়ান আলভারেজ়, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ়, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিয়োনে, নিকোলাস পাজ়, হোসে ম্যানুয়েল লোপেজ়, লাউতারো মার্টিনেজ়
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
