FIFA World Cup: কোনও প্যাকেটের গায়ে আবার লেখা রয়েছে, ‘হোয়াট আ ফিনিশ’, আরেকটি প্যাকেটে লেখা, ‘শট সেভড'। তো এইরকম সব দুষ্টু-মিষ্টি ইঙ্গিত লেখা থাকছে দর্শকদের জন্য। টরন্টো পাবলিক হেলথ সংস্থার তরফ থেকে কার্যত, বিনামূল্যে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের মধ্যে কন্ডোম বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
FIFA World Cup: খেলা হবে মাঠের বাইরেও। গোল দিতে হবে, তবে সাবধানে! আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (fifa world cup 2026)। যে মেগা টুর্নামেন্টের জন্য চার বছর ধরে অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমী জনতা। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। তাই এবার বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে বিনামূল্যে 'ওয়ার্ল্ড কাপ' থিম কন্ডোমের ব্যবস্থা করল কানাডা প্রশাসন (fifa world cup condom)।

বিনামূল্যে 'ওয়ার্ল্ড কাপ' থিমের কন্ডোম বিতরণ!
এবারের ফুটবলের মহারণে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। তাই বাকি দুটি দেশের মতো কানাডাতেও উপচে পড়বে ভিড়। বিপুল সংখ্যক দর্শক খেলা দেখতে আসবেন। কিন্তু ম্যাচের পর তাদেরও একটু খেলতে ইচ্ছে হতে পারে সঙ্গী কিংবা সঙ্গিনীর সঙ্গে। তাই বিছানায় ঝড় তুলে গোল দিতে চাইবেন সবাই। তবে সাবধানে খেলতে হবে তো। তাই কানাডা প্রশাসন ঠিক করেছে যে, সমস্ত দর্শকদের বিনামূল্যে কন্ডোম দেওয়া হবে।
মোট ছয় ধরনের কন্ডোমের বিশেষ প্রোজেক্ট কানাডার বাজারে আনা হয়েছে। সেগুলি সব 'ওয়ার্ল্ড কাপ' থিমের কন্ডোম। কোনওটার প্যাকেটে আছে জুতোর ছবি, কোনওটায় ফুটবলের ছবি, কোনওটায় আবার শট নেওয়ার কিংবা ভালোবাসার ছবি।
![]()
বিশ্বকাপে দর্শকদের জন্য অভিনব উদ্যোগ কানাডা প্রশাসনের
কোনও প্যাকেটের গায়ে আবার লেখা রয়েছে, ‘হোয়াট আ ফিনিশ’, আরেকটি প্যাকেটে লেখা, ‘শট সেভড'। তো এইরকম সব দুষ্টু-মিষ্টি ইঙ্গিত লেখা থাকছে দর্শকদের জন্য। টরন্টো পাবলিক হেলথ সংস্থার তরফ থেকে কার্যত, বিনামূল্যে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের মধ্যে কন্ডোম বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, মোট ২ কোটি টাকা খরচ হয়েছে এই পাইলট প্রোজেক্টে। পাশাপাশি মোট ৫ লক্ষ ৭৬ হাজার কন্ডোমের বন্দোবস্ত রাখা রয়েছে।
সঙ্গে থাকছে ২ লক্ষ প্যাকেট লুব্রিকেন্ট। প্রসঙ্গত, পৃথিবীর যে কোনও বড় স্পোর্টস ইভেন্টে বিনামূল্যে কন্ডোম দেওয়া নতুন কোনও বিষয় নয়। নিরাপদ এবং সুস্থ যৌন জীবনের কথা ভেবে কন্ডোমের ব্যবস্থা রাখা থাকে। এমনকি, অলিম্পিক ভিলেজেও কন্ডোম দেওয়ার রীতি রয়েছে।
মোদ্দা কথা, “যৌনতা হোক নিরাপদ।" কোনও ছুঁৎমার্গের বিষয় নয়, সবাই যৌন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকুন।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

