Argentina vs England: এই হাইভোল্টেজ ম্যাচে আগে যথেষ্ট শান্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ঠিক যেমন তাঁর ছাত্ররা গোল করলেও তিনি শান্ত থাকেন।স্কালোনির কথায়, “এটা শুধুই একটা ফুটবল ম্যাচ। তাই আমি এটাকে ফুটবল ম্যাচ হিসেবেই দেখতে চাই।
Argentina vs England: সেমিফাইনালে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Argentina vs England)। আটলান্টা স্টেডিয়ামে ১৬ জুলাই, ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। ইতিমধ্যেই ফকল্যান্ড আইল্যান্ড যুদ্ধ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে। পারদ চড়ছে মাঠের বাইরের লড়াইতে (Argentina vs England World Cup 2026)।

“লড়াই হবে শেষতক”
কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের আগে যথেষ্ট শান্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ঠিক যেমন তাঁর ছাত্ররা গোল করলেও তিনি শান্ত থাকেন।স্কালোনির কথায়, “এটা শুধুই একটা ফুটবল ম্যাচ। তাই আমি এটাকে ফুটবল ম্যাচ হিসেবেই দেখতে চাই। আক্ষরিক অর্থেই এটি একটি ফুটবল ম্যাচ এবং আমরা একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামব। ওদের অসাধারণ একজন কোচ রয়েছেন, যে খেলাটা ভালো বোঝে। এটুকুই বলব।" প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রবাদপ্রতিম এবং কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার মারাদোনা তাঁর জীবনের অন্যতম সেরা গোলটি করেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড ম্যাচের আগে বিরাট বার্তা আর্জেন্টিনা কোচ স্কালোনির
দলের কোচ জানাচ্ছেন, “ইচ্ছাশক্তি জোর অনেক। আমরা কখনোই চাইনি যে, ম্যাচটা পেনাল্টি অবধি গড়াক। তাই কীভাবে খেলেছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হল, জয়ের জেদ এবং খিদে। এখন আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। তাই এবার আর কোনওভাবেই বিষয়টাকে হালকাভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে, খুশি হওয়ার সমস্ত কারণ আমাদের কাছে রয়েছে। আমরা তৃপ্ত এবং উত্তেজিত। আপাতত পরের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। লড়াই হবে শেষতক। নিজেদের সমস্ত শক্তিকে কাজে লাগাতে চাই।"
পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বিপক্ষের জালে জড়িয়েছে মোট ১৪টি গোল। হজম করেছে মাত্র ৬টি। তার মধ্যে ক্লিনশিট রয়েছে দুটি ম্যাচে। অপরদিকে, ৬টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। একটি ড্র হয়েছে। বিপক্ষের জালে জড়িয়েছে ১২টি গোল। হজম করেছে ৮টি গোল। ক্লিনশিট আছে দুটিতে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।