Argentina vs Spain World Cup Final: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে আর্জেন্টিনা যথেষ্ট টাফ ফুটবল খেলে। অনেক বেশি শারীরিক ফুটবল লক্ষ্য করা যাচ্ছিল।

Argentina vs Spain World Cup Final: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন (Argentina vs Spain World Cup Final)। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে আর্জেন্টিনা যথেষ্ট টাফ ফুটবল খেলে। অনেক বেশি শারীরিক ফুটবল লক্ষ্য করা যাচ্ছিল। সেই বিষয়টাই যথেষ্ট চিন্তায় রেখেছে স্পেন শিবিরকে। এই প্রসঙ্গে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তের আশা, রেফারি আর্জেন্টিনাকে শারীরিক ফুটবল খেলতে দেবেন না (Argentina vs Spain Live)।

ঠিক কোন কারণের জন্য আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে স্পেন?

স্প্যানিশ স‌ংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে লাপোর্তে জানিয়েছেন, “রেফারি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করলে, ফুটবলারদের আগ্রাসী মনোভাব নিয়ে আমার কোনও আপত্তি নেই। এটা ঠিক যে, সাম্প্রতিক ম্যাচগুলিতে আমরা এমন কিছু জিনিস দেখেছি, যেগুলো সত্যিই আমাদের অবাক করে দিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার খেলা। ওরা ট্যাকল করার নামে এমন কিছু করে, যেগুলো এই ধরনের প্রতিযোগিতায় করতে দেওয়া উচিত নয়।"

তাঁর মতে, “এই ধরনের ট্যাকল বিরক্তি বাড়ায়। খেলার ছন্দ নষ্ট হয় তাতে। মেজাজ ঠিক রাখাও অনেক সময় সম্ভব হয় না। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করা রেফারির অন্যতম দায়িত্ব। একজন বা দু-জন ফুটবলারও যদিও ঐরকম শারীরিক ফুটবল খেলে, তাতে ম্যাচের মেজাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশ্বকাপের শুরু থেকেই আমরা মার্জিত এবং পরিচ্ছন্ন ফুটবল খেলছি। প্রতিপক্ষকে ইচ্ছাকৃত আঘাত করা বা অকারণ ফাউল করার লক্ষ্য নিয়ে আমাদের দল মাঠে খেলতে নামে না। আমরা এই নীতিতেই অটল থাকতে চাই। তবে ব্যাপারটা নির্ভর করবে পুরোটাই রেফারির উপর। এমনভাবে খেলাটা পরিচালনা করা উচিত, যাতে ফুটবলটাই হয়। অন্য কিছু নয়।"

রেফারিকে বিশেষ আর্জি লাপোর্তের

লিওনেল মেসি সম্পর্কে লাপোর্তে বলেছেন, “মেসি একজন কিংবদন্তি ফুটবলার। আমি যখন ছোট, তখন থেকেই ও কিংবদন্তি। আমরা মেসির খেলার প্রায় সব ভিডিও দেখেছি। অসাধারণ ফুটবলার। আমরা বহু বছর ধরে মেসির খেলা উপভোগ করছি।"

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।