FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে (Lionel Messi) বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-সুইৎজারল্যান্ড (Argentina vs Switzerland) ম্যাচের পর ফের একই অভিযোগ উঠেছে। রেফারি ও ফিফার বিরুদ্ধে সরব হয়েছেন সুইৎজারল্যান্ডের কোচ।

DID YOU
KNOW
?
ফিফার ভূমিকায় প্রশ্ন
এবারের বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকবার ফিফা, রেফারি ও ভিএআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের শেষদিকেও বিতর্ক এড়ানো সম্ভব হচ্ছে না।

FIFA World Cup 2026 Controversy: চলতি বিশ্বকাপে ফের আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-সুইৎজারল্যান্ড (Argentina vs Switzerland) ম্যাচের পর রেফারি ও ফিফার ভূমিকা নিয়ে সরব হয়েছেন সুইৎজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন (Murat Yakin)। তাঁর দাবি, ব্রিল এমবোলোকে (Breel Embolo) যেভাবে লাল কার্ড দেখানো হয়েছে, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভিএআর-এর (VAR) সাহায্য নিয়ে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে ক্ষুব্ধ সুইস শিবির। বিশ্বজুড়ে এ বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা মত শোনা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এমবোলোকে কার্ড দেখানো নিয়ে বিতর্ক

আর্জেন্টিনা-সুইৎজারল্যান্ড ম্যাচের ৪৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন এমবোলো। এরপর ৭২ মিনিটে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে সুইসরা। তারা ৬৭ মিনিটে সমতা ফেরায়। এর পাঁচ মিনিটের মধ্যে এমবোলো মার্চিং অর্ডার পাওয়ায় চাপে পড়ে যায় সুইৎজারল্যান্ড। দ্বিতীয় হলুদ কার্ড প্রসঙ্গে ইয়াকিন বলেছেন, ‘হলুদ কার্ড দেখানোর কোনও কারণই ছিল না। কার্ড দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। রেফারির খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। যে নিয়মে আমাদের শাস্তি দেওয়া হয়েছে, সেই নিয়ম মানা যায় না। আমি এই নিয়ম বুঝতে পারছি না। সম্পূর্ণ অকারণে খেলায় হস্তক্ষেপ করেছেন রেফারি। এর ফলে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই নিয়মের সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই।’

দলের খেলায় গর্বিত সুইস কোচ

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই করা নিয় দলের সবার প্রশংসা করেছেন সুইৎজারল্যান্ডের প্রধান কোচ। তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়ে আমরা সমতা ফেরাই। আমরা ভালো খেলছিলাম। আমার দলের ছেলেরা সত্যিকারের নায়ক। আমরাই ম্যাচে দাপট দেখাচ্ছিলাম। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। রেফারির সিদ্ধান্ত আমাদের খেলা শেষ করে দিল। এভাবে হেরে যাওয়া যন্ত্রণাদায়ক।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।