Argentina World Cup 2026: গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই জর্ডনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামছে দল। মেসি বেঞ্চে থেকে খেলা শুরু করবেন। অন্যদিকে, নক-আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে।
Argentina World Cup 2026: গ্রুপ 'জে'-র শেষ ম্যাচে, আর্জেন্টিনা মাঠে নামছে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই। প্রতিপক্ষ জর্ডন (Argentina vs Jordan World Cup 2026)। ইতিমধ্যেই টানা দুটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে ইতিমধ্যেই জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা। তাই এই ম্যাচটা তাদের জন্য নিছকই নিয়মরক্ষার। অন্যদিকে, নক-আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে (Argentina squad World Cup 2026)।

জর্ডনের বিরুদ্ধে প্রথম একাদশে নেই মেসি!
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচেই, বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন মেসি। দ্বিতীয় ম্যাচেও মেসির জোড়া গোলেই দল জেতে। প্রথম দুই ম্যাচে মোট পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন ‘এলএম১০'।
মেসিকে ছাড়া কোচ স্কালোনি কী রণকৌশল নেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। মেসির জায়গায় প্রথম একাদশে কে সুযোগ পাবেন? তা এখনও পরিষ্কার করেননি স্কালোনি। তবে শোনা যাচ্ছে, নিকো পাজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।
রাউন্ড অফ ৩২-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
অন্যদিকে, নক-আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে শনিবার সকালে, স্পেনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ঐ গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে যায় কেপ ভার্দে।
এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে কেপ ভার্দে। আর প্রথম ম্যাচেই তারা ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্র-করে আটকে দেয়। তারা সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য ড্র করে। অর্থাৎ, একটাও ম্যাচ না হেরে নক-আউটে পৌঁছে গেছে তারা। আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের নক-আউট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই, ভোর ৩:৩০ মিনিটে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
