Asian Games 2026: ২২ সেপ্টেম্বর, ২০২৬ এশিয়ান গেমসে ভারতের জন্য একটা বড় দিন। ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতের মহিলা দল। পাশাপাশি ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত। নজর থাকবে শুটিংয়েও।

Asian Games 2026: ২০২৬ সালের এশিয়ান গেমসে ২২ সেপ্টেম্বর, ভারতীয় অ্যাথলিটদের সূচি একবার দেখে নেওয়া যাক। ২২ সেপ্টেম্বর তথা মঙ্গলবার দিনটি ভারতীয় অ্যাথলিটদের জন্য বেশ হতে চলেছে। ভারতীয় অ্যাথলিটরা একাধিক ইভেন্টে মাঠে নামতে চলেছেন (Asian Games 2026)। তবে সবার নজর থাকবে মহিলা ক্রিকেটের ফাইনাল, ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনাল এবং শুটিংয়ের দিকে। ভারতীয় মহিলা ক্রিকেট দল কোরোগি অ্যাথলেটিক পার্কে ফাইনালে, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে। মেগা এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় (জাপানের সময় দুপুর ২টো)।

ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনাল

ভারতীয় মহিলা দল ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে নামবে। পিভি সিন্ধু, উন্নতি হুডা, দেবিকা সিহাগ, তানভি শর্মা, ঈশারানি বরুয়া, তৃষা, গায়ত্রীদের এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৬টায় (জাপানের সময় সকাল ৯টা ৩০ মিনিট)। অন্যদিকে, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত, সাত্ত্বিক, চিরাগদের নিয়ে গড়া ভারতীয় পুরুষ দলও কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় (জাপানের সময় বিকেল ৩টে)।

শুটিং ইভেন্ট

শুটিংয়েও ভারতের পদক জয়ের ভালো সুযোগ রয়েছে। পার্থ রাকেশ মানে এবং এলাভেনিল ভালারিভান ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে নামবেন। তাদের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হবে ভারতীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে (জাপানের সময় সকাল ৯টা ৪৫ মিনিট)। এরপর ফাইনাল রাউন্ড হবে ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে (জাপানের সময় বেলা ১১টা ৫৫ মিনিট)।

স্কিট ইভেন্ট

ভারতীয় শুটাররা স্কিট ইভেন্টেও নিজেদের প্রমাণ করতে নামবেন। অনন্তজিৎ সিং নারুকা, ভবতেগ সিং গিল এবং মৈরাজ আহমেদ খান পুরুষদের ব্যক্তিগত ও দলগত কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন। আর পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহান মহিলাদের স্কিট কোয়ালিফিকেশনে অংশ নেবেন।

অন্যান্য ইভেন্ট

ভারতীয় অ্যাথলিটরা এই মূল ইভেন্টগুলো ছাড়াও এদিন বক্সিং, ফেন্সিং, উশু, হকি, সাঁতার, ইকুয়েস্ট্রিয়ান, কারাটে, সফট টেনিস, টেবিল টেনিস এবং ইস্পোর্টসেও অংশ নেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।