Asian Games 2026: বৃহস্পতিবার জাপানে আয়োজিত এশিয়ান গেমস উশু, রোয়িং থেকে পদক এল। তবে এখনও সোনা সেই একটাই (মহিলাদের ত্রিকেটে)। তার মাঝে পুরুষদের হকিতে সুখবর। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল।

Asian Games 2026: বৃহস্পতিবার জাপানে আয়োজিত এশিয়ান গেমস উশু, রোয়িং থেকে পদক এল। তবে এখনও সোনা সেই একটাই (মহিলাদের ত্রিকেটে)। তার মাঝে পুরুষদের হকিতে সুখবর। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল। ভারতের হয়ে এদিন দুটি করে গোল করে অভিষেক ও দিলপ্রীত, একটি করে গোল করেন লাকরা, সুখজিত, হরমন্ত্রীত ও রাজিন্দার। চলতি এশিয়াডে তিনটি ম্যাচে ভারতীয় দল মোট ৩৭টি গোল করল। বিশ্বকাপ হকির ব্যর্থতা ঝেরে জাপান এশিয়াডে চনমনে দেখাচ্ছে ভারতীয় হকি দলকে।

টানা তিন ম্যাচ জিতে সেমিতে হরমনপ্রীত সিং-রা

৬ দলের এ গ্রুপে টানা তিনটি ম্যাচে জিতলেন হরমনপ্রীত সিং-রা। এর আগে ইন্দোনেশিয়াকে ১৩-১ ও শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে হারায় ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপের শেষ দুটি ম্যাচে ভারতের প্রতিপক্ষ যথাক্রমে জাপান (শনিবার) ও বাংলাদেশ (সোমবার)। অন্য গ্রুপ থেকে সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়া, পাকিস্তান ও চিন। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ এ-র শীর্ষে ভারতীয় পুরুষ হকি দল। দুই নম্বরে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে।

পদক এলেও রোয়িংয়ে হতাশা

এদিকে, রোয়িংয়ে এদিন একটা ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয়রা। রোয়িংয়ের পুরুষদের ডাবল স্কালসে ব্রোঞ্জ জিতে চমকে দিলেন সলমন খান ও সৎনাম সিং। মহাদেশীয় এই প্রতিযোগিতায় ডাবল স্কালস ইভেন্টে ভারতের এটিই প্রথম পদক। তবে ঐতিহাসিক পদক এলও সামগ্রিকভাবে এবার রোয়িংয়ে হতাশাই হাতে এল। কারণ গত এশিয়াডে (২০২২ এশিয়াড) রোয়িং থেকে এসেছিল ২টি রুপো সহ ৫টি পদক। সেখানে এবার মাত্র একটা ব্রোঞ্জ।

১০ মিটার এয়ার পিস্তলে ভরাডুবি

একই রকম হতাশা শ্য়ুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে। মানু ভাকেরের এই ইভেন্টে ভারতকে এখন বিশ্বসেরাদের মধ্যে রাখা হয়। অথচ সেই ইভেন্টেই পুরুষ ও মহিলা দুই বিভাগেই পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে। গতবার শুধু ১০ মিটার এয়ার পিস্তলে এশিয়াডে ভারত মোট দুটি সোনা ও দুটি রুপো জিতেছিল। সেখানে এবার জাপানে সোনা তো দূরে থাক, একটা পদকও জুটল না। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারত মোট ১টি সোনা, ৬টি রুপো, ৮টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় ১৪ নম্বরে আছে। সেখানে চিন এখনই ৭১টি সোনা সহ ১১০টি পদক জিতে শীর্ষস্থানে রয়েছে।