Varun Chakravarthy Ruled Out: এশিয়ান গেমস শুরুর ঠিক আগে ভারতীয় ক্রিকেট দলে বড় ধাক্কা। আফগানিস্তান সিরিজের পর এবার চোটের কারণে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ভারতীয় দলের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর।
Varun Chakravarthy Ruled Out: এশিয়ান গেমস শুরুর ঠিক আগে ভারতীয় ক্রিকেট দলে বড় ধাক্কা। আফগানিস্তান সিরিজের পর এবার চোটের কারণে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। জাপানের আইচি-নাগোয়ায় বসতে চলা এই মেগা টুর্নামেন্টের ঠিক আগে তাঁর এই চোট জাতীয় দলের চিন্তা বাড়িয়ে দিল। চোটগ্রস্ত বরুণের বিকল্প হিসেবে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ অলরাউন্ডার বিপরাজ নিগম (Vipraj Nigam)। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়াডে পুরুষদের টি-২০ টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে চলা ভারতীয় দলের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। টানা তিনটি ম্যাচ জিতলে এশিয়াডে সোনার পদক ধরে রাখতে পারবে ভারত।
কী ভাবে আঘাত পেলেন বরুণ?
দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন পাজরের পেশিতে চোট পান বরুণ চক্রবর্তী। গত ১৫ সেপ্টেম্বর নিজের বোলিং স্পেল চলাকালীনই অস্বস্তি অনুভব করেন কেকেআর-এর তারকা স্পিনার। এর পরই তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এবং চিকিৎসার জন্য তড়িঘড়ি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠানো হয়। চোটের গভীরতা বেশি থাকায় এশিয়ান গেমসে তাঁর পক্ষে খেলা সম্ভব নয় বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন বরুণ। কিন্তু মাঠে ফেরার কিছু দিনের মধ্যেই আবার নতুন চোটের কবলে পড়ে এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো তাঁকে।
বরুণের পরিবর্তে এশিয়াডে দিল্লির তারকা অলরাউন্ডার বিপুল নিগম
বরুণের ছিটকে যাওয়ার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে বেছে নিয়েছে বিপরাজ নিগমকে। দিল্লির এই তরুণ অলরাউন্ডার মূলত লেগ-স্পিন বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে প্রয়োজনীয় রান তুলতে সিদ্ধহস্ত। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে নজর কেড়েছেন বিপরাজ। এখনও পর্যন্ত ১৯টি আইপিএল ম্যাচে ১৩টি উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতেও দরকারী ভূমিকা পালন করেছেন।
কীভাবে সুযোগ পেলেন বিপুল
সূত্রের খবর, প্রথমে কুলদীপ যাদবের নাম বরুণের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে কুলদীপ নির্বাচিত হওয়ায়, বিপুল নিগমের ভাগ্য খুলে যায়। এ বার এশিয়ান গেমসে আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোইয়ের পাশাপাশি স্পিন আক্রমণের দায়িত্ব সামলাবেন বিপরাজ। সব ঠিক থাকলে এই টুর্নামেন্টেই হয়তো আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হতে চলেছে এই তরুণ তুর্কির।


