Team India 131 crore Cash Prize: দেশের মাটিতে টি-২০ ফর্ম্যাটের বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে মোট ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার

Team India 131 crore Cash Prize: দেশের মাটিতে টি-২০ ফর্ম্যাটের বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে মোট ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফ ও নির্বাচকদেরও অভিনন্দন জানানো হয়েছে। পুরস্কারের অর্থ পুরো স্কোয়াডের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটি বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও ক্রিকেট বিশ্বকাপ বা টুর্নামেন্ট জয়ের জন্য ঘোষিত সর্বোচ্চ নগদ পুরস্কার। এর আগে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্কের থেকেও ৬ কোটি টাকা বেশি দেওয়া হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পুরস্কার অর্থের রেকর্ড

সাম্প্রতিক অন্য সাফল্যের তুলনায়ও এই পুরস্কারের অঙ্ক অনেক বড়। যেমন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ৫৮ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। অন্য সাম্প্রতিক সাফল্যের তুলনায়ও এই পুরস্কারের অঙ্ক অনেক বেশি। যেমন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হয়েছিল ৫৮ কোটি টাকা এবং ২০২৫ সালের আইসিসি মহিলাদের বিশ্বকাপ জয়ের জন্য দেওয়া হয়েছিল ৫১ কোটি টাকা। এখনকার ১৩১ কোটি টাকার পুরস্কার সেই অঙ্কের তুলনায় অনেক বেশি। টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। এর আগে ২০০৭ ও ২০২৪ সালে ট্রফি জিতেছিল ভারত। ফলে এটি ভারতের তৃতীয় টি–২০ বিশ্বকাপ জয়। গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে পরাস্ত করে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন সূর্যকুমার যাদবরা। ম্যান অফ দি টুর্নামেন্ট হন সঞ্জু স্য়ামসন।

প্রাইজ মানিতে সাড়ে ২৭ কোটি, বিশেষ পুরস্কারে ১৩১ কোটি

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য আইসিসি-র পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল হওয়ার সুবাদে টিম ইন্ডিয়া পেয়েছে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি টাকা। সব মিলিয়ে এই জয়ের ফলে ভারতের মোট আয় দাঁড়িয়েছে ১৫৮ কোটিরও বেশি। বিসিসিআই জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দিতেই এই বিপুল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের টুর্নামেন্টগুলিতেও ভারতীয় দলের সাফল্য কামনা করেছে বোর্ড।

টি-২০ বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন হওয়া টিম ইন্ডিয়ার স্কোয়াড

টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং।

কোচিং ও সাপোর্ট স্টাফ:

গৌতম গম্ভীর (প্রধান কোচ), সিতাংশু কোটাক (ব্যাটিং কোচ), মর্নে মর্কেল (বোলিং কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ), রায়ান টেন ডসকাটে (সহকারী কোচ), রাঘবেন্দ্র (ফিজিও/ট্রেনার), গারানি (ব্যাটিং সাপোর্ট), সেনেভিরত্নে (ফিল্ডিং সাপোর্ট)।