Commonwealth Games 2026: চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ৭৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছেন ভাল্লুরি অজয় বাবু। অন্যদিকে, শিল্পা কে. শায়লা প্যারা-অ্যাথলিট হিসেবে আরও একটি পদক এনে দিয়েছেন। দুর্দান্ত লড়াই করে মেডেল ছিনিয়ে এনেছেন এই দুজন ভারতীয় অ্যাথলিট।
Commonwealth Games 2026: চলতি কমনওয়েলথ গেমসে আরও দুটি নতুন পদক জিতল ভারত। শর্মিলা এবং সর্বেশের পর এবার পদক জিতলেন ভাল্লুরি অজয় বাবু এবং শিল্পা কে. শায়লা (Commonwealth Games 2026 Glasgow)। গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৭৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছেন ভাল্লুরি অজয় বাবু। স্ন্যাচ ১৪৯ কেজি, যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে একটি রেকর্ড এবং ক্লিন অ্যান্ড জার্ক ১৮১ কেজি, তথা মোট উত্তোলন: ৩৩০ কেজি। মাত্র ১ কেজির ব্যবধানের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর। তবে দুর্দান্ত লড়াই করে সিলভার মেডেল ছিনিয়ে এনেছেন তিনি। মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদ ৩৩১ কেজি ওজন তুলে সোনা জেতেন (India medal tally Commonwealth Games 2026)।
একের পর এক পদক জিতছে ভারত
প্রসঙ্গত, চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতের শক্তিশালী ভারোত্তোলন অভিযানের তালিকায় অজয় বাবুর এই পদকটি আরও একটি সাফল্যের পালক যুক্ত করল। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, শিল্পা কে. শায়লা প্যারা-অ্যাথলিট হিসেবে আরও একটি পদক এনে দিয়েছেন। মহিলাদের শট পুট এফ৫৭ (F57) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এটি এমন একটি ইভেন্ট যা শরীরের নিম্নাংশে অক্ষমতা থাকা সেইসব অ্যাথলিটদের জন্য নির্ধারিত। যারা সাধারণত বসে থেকে শট পুট নিক্ষেপ করে থাকেন। গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের শট পুট F57 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন টিম ইন্ডিয়ার তারকা অ্যাথলিট শিল্পা কে. শায়লা। প্রাথমিকভাবে তিনি পদক তালিকার বাইরে থাকলেও, আনুষ্ঠানিক পর্যালোচনার পর নাইজেরিয়ান অ্যাথলিট ইউচারিয়া ইয়িয়াজি (Eucharia Iyiazi) অযোগ্য ঘোষিত হওয়ায় তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন।
নতুন আরও দুটি মেডেল টিম ইন্ডিয়ার ঘরে
তাঁর এই ব্রোঞ্জ পদক জয়ের ফলে, কমনওয়েলথ গেমসের প্যারা-অ্যাথলেটিক্স বিভাগে ভারত প্রথমবারের জন্য একই ইভেন্টে দুটি পদক জয়ের কৃতিত্ব অর্জন করে ফেলল। মহিলাদের শট পুট F57 ইভেন্টে ব্যক্তিগত সেরা থ্রো করেন তিনি, ৭.২৬ মিটার। বেঙ্গালুরুর 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া' (SAI) কেন্দ্রে শিল্পা প্রশিক্ষণ নেন। তাঁর কোচ এই পারফরম্যান্সের যথেষ্ট প্রশংসা করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আসন্ন প্যারা এশিয়ান গেমসে পদক জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে শিল্পার। কমনওয়েলথ গেমসের মঞ্চে এই পদক জয় ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকালের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।