Commonwealth Games 2026: চলতি কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারোত্তোলন মঞ্চে ভারতের দুর্দান্ত সূচনা। পুরুষদের ৬০ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে রুপোর পদক জয় করলেন ভারতীয় ভারোত্তোলক চানামবাম ঋষিকান্ত সিং (Chanambam Rishikanta Singh)।

Commonwealth Games 2026: চলতি কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারোত্তোলন মঞ্চে ভারতের দুর্দান্ত সূচনা। পুরুষদের ৬০ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে রুপোর পদক জয় করলেন ভারতীয় ভারোত্তোলক চানামবাম ঋষিকান্ত সিং (Chanambam Rishikanta Singh)। চলতি গেমসে ভারতের এটি দ্বিতীয় পদক। এর আগে গতকাল প্য়ারা লিফ্টংয়ে ব্রোঞ্জ জেতেন ঝান্ডু কুমার। গ্লাসগোর এসইসি আর্মাডিলো (SEC Armadillo) অ্যারেনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতের হয়ে পদকের খাতা আরও একধাপ সমৃদ্ধ করলেন চানামবাম ঋষিকান্ত।

২৬৪ কেজি তুলে রুপো

গ্লাসগোর এসইসি আর্মাডিলো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তিনি মোট ২৬৪ কেজি ওজন তুলে রুপো জিতে চোখে জল চানামবাম ঋষিকান্ত-র। মণিপুরের তারকা ভারত্তোলক বললেন, অনেক পরিশ্রমের ফসল এই পদক। মণিপুরের ইম্ফল পশ্চিমের ২৮ বছর বয়সি ঋষিকান্ত স্ন্যাচে ১২১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি তুলে মোট ২৬৪ কেজি তোলেন। স্ন্যাচ বিভাগে তিনি মালয়েশিয়ার বিন কাসদান মোহামাদ আনিকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১২১ কেজি তুললেও, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৮ ও ১৫১ কেজির দুটি প্রচেষ্টায় ব্যর্থ হন। শেষ পর্যন্ত তাঁর সেরা লিফট দাঁড়ায় ১৪৩ কেজি। অন্যদিকে, মালয়েশিয়ার আনিক ক্লিন অ্যান্ড জার্কে ১৫২ কেজি তুলে মোট ২৭৩ কেজি ওজন নিয়ে সোনার পদক জিতে নেন। কেনিয়ার জোশুয়া আমুঙ্গা এমবোয়া ২৬০ কেজি (স্ন্যাচ ১১৫ কেজি + ক্লিন অ্যান্ড জার্ক ১৪৫ কেজি) তুলে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

মণিপুর বাঘ: চানামবাম ঋষিকান্ত সিং

মণিপুরের তারকা ভারত্তোলকের এই রুপো ভারতের ভারোত্তোলন দলে নতুন আত্মবিশ্বাস যোগ করল। গত বছর আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৫ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনি মোট ২৭১ কেজি ওজন তুলে সোনা জয়ের পাশাপাশি জাতীয় রেকর্ডও গড়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর স্পোর্টস উইংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ঋষিকান্ত ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। এরপর ৬০ কেজি বিভাগে উঠে ধারাবাহিকভাবে নিজেকে আরও শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

গ্লাসগো কমনওয়েলথে পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলনের ফলাফল

সোনা- বিন কাসদান মোহামাদ আনিক (মালয়েশিয়া) – ২৭৩ কেজি (স্ন্যাচ ১২১ + ক্লিন অ্যান্ড জার্ক ১৫২)

রুপো- চানামবাম ঋষিকান্ত সিং (ভারত) – ২৬৪ কেজি (স্ন্যাচ ১২১ + ক্লিন অ্যান্ড জার্ক ১৪৩)

ব্রোঞ্জ- জোশুয়া আমুঙ্গা এমবোয়া (কেনিয়া) – ২৬০ কেজি (স্ন্যাচ ১১৫ + ক্লিন অ্যান্ড জার্ক ১৪৫)

ভারোত্তোলনে ভারতের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে ঋষিকান্তের এই রুপো পদক গ্লাসগো গেমসের শুরুতেই ভারতীয় শিবিরে বড় উৎসাহ এনে দিল। সামনে আরও একাধিক ওজন বিভাগে ভারতের পদকের আশা রয়েছে।