MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Vaibhav Suryavanshi: বুমরা-বোল্ট কাউকে রেয়াত করলেন না! নয়া রেকর্ড তরুণ বৈভবের

Vaibhav Suryavanshi: বুমরা-বোল্ট কাউকে রেয়াত করলেন না! নয়া রেকর্ড তরুণ বৈভবের

Vaibhav Suryavanshi: শিরোনামে বৈভব। মুম্বই বনাম রাজস্থান ম্যাচে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যশপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট কাউকে রেয়াত করেননি তিনি। 

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 08 2026, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
বিধ্বংসী বৈভব
Image Credit : ANI

বিধ্বংসী বৈভব

আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন তরুণ বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার ইরফান পাঠান নিজেও।

HE IS HIM MOMENT FOR VAIBHAV. 🥶🔥

- 15 year old Vaibhav Suryavanshi smashed Jasprit Bumrah for two sixes in 3 balls. 🤯 pic.twitter.com/rCZ5Hx0aGl

— Mufaddal Vohra (@mufaddal_vohra) এপ্রিল ৭, ২০২৬

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
 ১৪ বলে ১টি চার এবং ৫টি ছক্কা
Image Credit : Social Media

১৪ বলে ১টি চার এবং ৫টি ছক্কা

এই ম্যাচে রাজস্থান ২৭ রানে জয়লাভ করে। রাজস্থানের হয়ে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। ১৪ বলে ১টি চার এবং ৫টি ছক্কার সুবাদে ৩৯ রান করেন তিনি। আর সেই ম্যাচেই নয়া রেকর্ড গড়লেন বৈভব। । আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে ছক্কা মারার নজির গড়লেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের এই তরুণ ব্যাটার। 

Related Articles

Related image1
KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?
Related image2
IPL 2026: 'ওডিআই ছাড়ো, টি-২০, আইপিএল খেলো,' বিসিসিআই-কে পরামর্শ ললিত মোদীর
34
প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন
Image Credit : X/rajasthanroyals

প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন

এখনও পর্যন্ত, আইপিএল-এর ইতিহাসে প্রতি ৪.৯ বলে একটি ছক্কা মেরেছেন বৈভব। এর আগের রেকর্ডটি ছিল রোমারিও শেফার্ডের নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার আইপিএলে প্রতি ৫.১ বলে একটি করে ছয় মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন উর্ভিল প্যাটেল। তিনি প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন। অন্যদিকে, সেই তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি প্রতি ৬.৪ বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আইপিএলে প্রতি ৬.৮ বলে একটি ছয় মেরেছেন।

44
টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান?
Image Credit : ANI

টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান?

শুধু তাই নয়, আরও একটি নজির রয়েছে বৈভবের ঝুলিতে। ১৮ বছর বয়স হওয়ার আগেই তিনি প্রথম সারির কোনও টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন। ১৫ বছরের ব্যাটার হিসেবে আইপিএলে তাঁর সংগ্রহে ৩৩৫ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আয়ুষ মাত্রে, সংগ্রহে ২৪০ রান এবং তৃতীয় স্থানে আছেন রিয়ান পরাগ। তাঁর নামের পাশে ১৬০ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image2
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image3
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Recommended image4
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image5
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Related Stories
Recommended image1
KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?
Recommended image2
IPL 2026: 'ওডিআই ছাড়ো, টি-২০, আইপিএল খেলো,' বিসিসিআই-কে পরামর্শ ললিত মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved