2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। কিন্তু ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফিটনেস রিপোর্ট পাওয়ার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।
KNOW
Washington Sundar: চোট সারিয়ে ফিট হয়ে উঠে খেলার মতো অবস্থায় পৌঁছে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর? টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগেও এ বিষয়ে অন্ধকারে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) রিহ্যাব করছেন ওয়াশিংটন। কিন্তু তিনি ফিট হয়ে উঠেছেন কি না, সে বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত কিছু জানেন না বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) ও তাঁর সতীর্থরা। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা ওয়াশিংটনের ফিটনেস রিপোর্ট পাওয়ার অপেক্ষায়। এই অলরাউন্ডার খেলার মতো অবস্থায় থাকলে তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া হবে না। তবে ওয়াশিংটন ফিট হয়ে উঠতে না পারলে তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে নিতে বাধ্য হবেন নির্বাচকরা।
কতদিন ওয়াশিংটনের জন্য অপেক্ষা করা হবে?
বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের সদস্যদের মধ্যে ছিলেন না একমাত্র ওয়াশিংটন। ২৬ বছর বয়সি এই অলরাউন্ডার গত মাসে চোট পান। তারপর থেকেই তিনি ভারতীয় দলের বাইরে। ভডোডরার (Vadodara) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন চোট পান ওয়াশিংটন। এই চোটের জন্য তাঁর পক্ষে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলা সম্ভব হয়নি। এখনও দলে ফেরেননি এই অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কতদিন অপেক্ষা করবেন, তা স্পষ্ট নয়। বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সের ট্রেনার ও ফিজিওরা অনুমতি দিলে তারপরেই জাতীয় দলে ফিরতে পারবেন ওয়াশিংটন।
হর্ষিত রানারও চোট
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভার বল করেই মাঠ ছাড়েন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই পেসার ফিট হয়ে উঠতে না পারলে টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের চিন্তা বাড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


