2027 ICC Men's Cricket World Cup Schedule: আগামী বছর দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সূচির কথা জানা গেল। ফের ১৪ দলের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। ২০০৩ সালের পর ফের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ।

DID YOU
KNOW
?
৩ দেশে বিশ্বকাপ
বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হতে চলা বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে ৩ দেশ। আগামী বছরের ওডিআই বিশ্বকাপও হবে ৩ দেশে।

2027 ICC Men's Cricket World Cup News: আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia)। আইসিসি সূত্রে জানা গিয়েছে, ৩১ মে আইপিএল (IPL 2026) ফাইনালের দিন আমেদাবাদে (Ahmedabad) আইসিসি বোর্ড মিটিংয়ে (ICC Board Meeting) আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ নিয়ে আলোচনা করা হয়। সেই বৈঠকেই এই টুর্নামেন্টের সূচি প্রাথমিকভাবে অনুমোদিত হয়। আগামী মাসে এডিনবরায় (Edinburgh) আইসিসি বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হতে পারে। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়ায় (Kenya)। ২৪ বছর পর ফের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। নামিবিয়ায় প্রথমবার হতে চলেছে ওডিআই বিশ্বকাপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দক্ষিণ আফ্রিকাতেই বেশি ম্যাচ

আগামী বছরের ওডিআই বিশ্বকাপের সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকাতেই বেশি ম্যাচ হবে। এই টুর্নামেন্টে মোট ৫৪ ম্যাচ হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আট স্টেডিয়ামে ৪০ ম্যাচ হতে চলেছে। জিম্বাবোয়েতে আট থেকে ১০ ম্যাচ হতে চলেছে। নামিবিয়ায় তিন ম্যাচ হতে পারে। জিম্বাবোয়ের শহরগুলির মধ্যে ভিক্টোরিয়া ফলস (Victoria Falls), হারারে (Harare), বুলাবায়োতে (Bulawayo) ম্যাচ হতে চলেছে। ভিক্টোরিয়া ফলসের কাছে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ চলছে। চলতি বছরের মধ্যেই এই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার কথা। আগামী বছরের মে মাসে সরকারিভাবে এই স্টেডিয়াম উদ্বোধন হওয়ার কথা।

১৪ দলের টুর্নামেন্ট

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে (2023 Cricket World Cup) ১০ দল ছিল। আগামী বছর ১৪ দলকে নিয়ে হবে ওডিআই বিশ্বকাপ। দুই গ্রুপে সাত দল করে থাকবে। দুই গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্সে পৌঁছবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশ হওয়ায় সরাসরি ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তবে আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশ না হওয়ায় নামিবিয়াকে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।