MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আর রঞ্জি ট্রফিতেও খেলবেন না, ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে সরে গেলেন পূজারা

আর রঞ্জি ট্রফিতেও খেলবেন না, ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে সরে গেলেন পূজারা

Cheteshwar Pujara Retires: জাতীয় দলে আর সুযোগ পাবেন না বুঝতে পেরেছিলেন। এবার ভারতীয় ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন চেতেশ্বর পূজারা। তবে তিনি কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 24 2025, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
জাতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না, এবার ঘরোয়া ক্রিকেট থেকেও সরে গেলেন পূজারা
Image Credit : Getty

জাতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না, এবার ঘরোয়া ক্রিকেট থেকেও সরে গেলেন পূজারা

চেতেশ্বর পূজারার অবসর

২০২৩ সালে শেষবার টেস্ট ম্যাচ খেলেছেন। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার কোনও আশা নেই। সে কথা বুঝতে পেরে ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকেই অবসর ঘোষণা করলেন চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সি এই ব্যাটার রবিবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে অবসর ঘোষণা করলেন। রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটের কোনও টুর্নামেন্টেই আর খেলবেন না পূজারা। তবে তিনি আরও কিছুদিন কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন।

DID YOU
KNOW
?
টেস্টে অসাধারণ পারফরম্যান্স পূজারার
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে অষ্টম সর্বাধিক রান করেছেন চেতেশ্বর পূজারা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভারতীয় ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই আর খেলবেন না, ঘোষণা করে দিলেন চেতেশ্বর পূজারা
Image Credit : ANI

ভারতীয় ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই আর খেলবেন না, ঘোষণা করে দিলেন চেতেশ্বর পূজারা

ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চেতেশ্বর পূজারা লিখেছেন, ‘ভারতীয় জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে নামার পর প্রতিবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা, এসব ভাষায় বর্ণনা করা অসম্ভব। কিন্তু সবকিছুরই শেষ আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে জানাচ্ছি, ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি। ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

১০৩
ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন পূজারা
ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৭,১৯৫ রান করেছেন চেতেশ্বর পূজারা।

Related Articles

Related image1
Cheteshwar Pujara: রঞ্জি ট্রফিতে অপরাজিত ২৪৩, নির্বাচকদের বার্তা পূজারার
Related image2
Cheteshwar Pujara: কাউন্টি চ্যাম্পিয়নশিপে সতীর্থদের শৃঙ্খলাভঙ্গ, নির্বাসিত পূজারা
36
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেন চেতেশ্বর পূজারা
Image Credit : Getty

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেন চেতেশ্বর পূজারা

২ বছর আগে শেষ টেস্ট চেতেশ্বর পূজারার

২০২৩ সালের ৭ জুন শেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামেন চেতেশ্বর পূজারা। তিনি এই ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচ হয় ওভালে। যা ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচে হেরে যায় ভারতীয় দল। তারপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এই ব্যাটার। তাঁর পরিবর্তে তরুণ ব্যাটারদের সুযোগ দিতে থাকেন জাতীয় নির্বাচকরা। এই কারণেই সব ধরনের ক্রিকেট থেকে সরে গেলেন পূজারা।

46
ভারতীয় ক্রিকেটের হয়ে টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা
Image Credit : Getty

ভারতীয় ক্রিকেটের হয়ে টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা

টেস্টে অসাধারণ ব্যাটিং চেতেশ্বর পূজারার

ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৭,১৯৫ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি টেস্টে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান করেছেন। ব্যাটিংয়ের গড় ৪৩.৬০। সর্বাধিক স্কোর অপরাজিত ২০৬। ওডিআই ফর্ম্যাটে অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। তিনি ৫ ম্যাচ খেলে মাত্র ৫১ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ১০.২০। সর্বাধিক স্কোর ২৭।

56
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য ৩ নম্বর ব্যাটার ছিলেন চেতেশ্বর পূজারা
Image Credit : Getty

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য ৩ নম্বর ব্যাটার ছিলেন চেতেশ্বর পূজারা

৩ নম্বরে নির্ভরযোগ্য পূজারা

একসময় টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের তিন নম্বর ব্যাটার হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্টে ভারতীয় দলের তিন নম্বর ব্যাটার হিসেবে নির্ভরযোগ্য হয়ে ওঠেন চেতেশ্বর পূজারা। লাল বলের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার।

66
দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা
Image Credit : Getty

দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা

বিদেশের মাটিতে অসাধারণ ব্যাটিং পূজারার

চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের সবচেয়ে বড় গুণ হল, তিনি দেশের পাশাপাশি বিদেশেও টেস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন। বিদেশের মাটিতে অনেকবার দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছেন এই ব্যাটার। এই কারণেই তিনি বিখ্যাত। রঞ্জি ট্রফিতেও অসাধারণ ব্যাটিং করেছেন পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর ৩৫২।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে
Recommended image2
IPL 2026: আইপিএল ২০২৬ প্লে-অফে ৩ দল নিশ্চিত, কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্স?
Recommended image3
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক
Recommended image4
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image5
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Related Stories
Recommended image1
Cheteshwar Pujara: রঞ্জি ট্রফিতে অপরাজিত ২৪৩, নির্বাচকদের বার্তা পূজারার
Recommended image2
Cheteshwar Pujara: কাউন্টি চ্যাম্পিয়নশিপে সতীর্থদের শৃঙ্খলাভঙ্গ, নির্বাসিত পূজারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved