MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Abhishek Sharma T20 World Cup Final: "সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি! তৃপ্তিদায়ক রাত", জয়ের পর আবেগঘন অভিষেক

Abhishek Sharma T20 World Cup Final: "সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি! তৃপ্তিদায়ক রাত", জয়ের পর আবেগঘন অভিষেক

Abhishek Sharma T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপ জয়ের পর মুখ খুললেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। 

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 09 2026, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ফাইনালে অনবদ্য পারফর্ম করেন অভিষেক
Image Credit : AFP

ফাইনালে অনবদ্য পারফর্ম করেন অভিষেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারত ৯৬ রানে ম্যাচটি জেতে। সেই ম্যাচেই অনবদ্য পারফর্ম করেন অভিষেক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
 বিধ্বংসী ব্যাটিং অভিষেক শর্মার
Image Credit : Getty

বিধ্বংসী ব্যাটিং অভিষেক শর্মার

এই ম্যাচে প্রথম থেকেই পাওয়ারফুল ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা। কখনও কাট শট, কখনও মিড অনের উপর দিয়ে তুলে দিলেন, আবার কখনও সোজা চালাতে থাকলেন। কার্যত, বিধ্বংসী ব্যাটিং। কোনও বোলারকেই রেয়াত করেন না তিনি। যেন কার্যত, টগবগ করে ফুটছিলেন। 

Related Articles

Related image1
T20 World Cup Final: ঐতিহাসিক জয় ভারতের! গোটা বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার দাপট, অউকাত বুঝিয়ে দিলেন সূর্যরা
Related image2
T20 World Cup Final: ট্রফি নিয়ে হনুমান মন্দিরে সূর্য-গম্ভীর, এবার ক্যাপ্টেনের লক্ষ্য অলিম্পিকে সোনা জয়?
34
স্ট্রাইক রেট ২৪৭.৬২
Image Credit : X@bcci

স্ট্রাইক রেট ২৪৭.৬২

বিশ্বকাপ ফাইনালে অভিষেকের তাণ্ডব দেখল স্টেডিয়ামের ভরা গ্যালারি এবং গোটা বিশ্ব। অভিষেক শর্মার একেকটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির পর গ্যালারিতে রীতিমতো গর্জন চলছিল। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ২১ বলে ৫২ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা। যে ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২৪৭.৬২। জয়ের পর আবেগঘন অভিষেক বলেন, "অধিনায়ক এবং কোচ আমার উপর বিশ্বাস রেখেছিলেন। কিন্তু একটা সময়, আমি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করি। এর আগে আমি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। এটা একটা কঠিন টুর্নামেন্ট ছিল। আমি অনুশীলন এবং পরিশ্রম চালিয়ে গেছি। প্রতিটি ম্যাচে মনোযোগ দিয়েছি, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না।" 

44
পাশে ছিলেন সূর্য
Image Credit : Getty

পাশে ছিলেন সূর্য

অভিষেকের কথায়, "দল এবং টিম ম্যানেজমেন্ট আমার উপর অগাধ বিশ্বাস রেখেছে। টুর্নামেন্টের মাঝে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ফর্মের অভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদেছি। আমি ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে কথা বলতে চেয়েছি। তখন তারা আমাকে বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে তুমিই আমাদের জেতাবে। এই কথাটা আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছিল।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Related Stories
Recommended image1
T20 World Cup Final: ঐতিহাসিক জয় ভারতের! গোটা বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার দাপট, অউকাত বুঝিয়ে দিলেন সূর্যরা
Recommended image2
T20 World Cup Final: ট্রফি নিয়ে হনুমান মন্দিরে সূর্য-গম্ভীর, এবার ক্যাপ্টেনের লক্ষ্য অলিম্পিকে সোনা জয়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved