T20 World Cup Final: বিশ্বকাপ ট্রফি জিতেই আহমেদাবাদের হনুমান মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
T20 World Cup Final: বিশ্বকাপ ট্রফি জিতেই আহমেদাবাদের হনুমান মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাদের মাথায় ফুল দিয়ে বরণ করা হয়। সূর্যের গলায় ছিল গাঁদাফুলের মালা এবং হাতে ছিল টি-২০ বিশ্বকাপের ট্রফি। মন্দিরে পুজো দেওয়ার পর তারা প্রসাদ খান এবং বাইরে এসে ছবিও তোলেন।
ট্রফি নিয়ে সোজা আহমেদাবাদের হনুমান মন্দিরে
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india-new zealand live match)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া (india vs new zealand final)। আর তারপরেই হনুমান মন্দিরে পুজো দিতে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর। তাদের সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
হনুমান মন্দির থেকে তারা আশীর্বাদ নেন। মন্দিরের পুরোহিত ঈশ্বর দাস জানান, “ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা ফাইনাল ম্যাচের আগে একবার মন্দিরে প্রার্থনা করেন এবং তখন বলেন যে, ট্রফি জেতার পর আবার তারা প্রার্থনা করতে আসবেন। তাই ট্রফি জয়ের পর, আবার তারা মন্দিরে এসে প্রার্থনা করে গেলেন। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে বলে আমরা খুব খুশি।"
এবার সূর্যদের লক্ষ্য অলিম্পিকে সোনা জয়?
অন্যদিকে, ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য বলেন, “এই জয় সম্ভব হয়েছে গোটা দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য। আমাদের জন্য সত্যিই এটা একটা বিশেষ অনুভূতি। ছেলেরা যেভাবে ক্রিকেট খেলেছে এবং পরিশ্রম করেছে তাতে আমি খুবই খুশি। আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সোনা জয়।"
তাছাড়া ম্যাচের পর সূর্য জানান, “আমি খুব খুশি। একটা লম্বা জার্নি। যেদিন বিসিসিআই আমার উপর ভরসা রাখা শুরু করে, সেইদিন থেকে আজ পর্যন্ত, শুধু পরিশ্রম করে গেছি। আসলে তা একটা গোটা দলের জয়। ছেলেরা প্রচুর খেটেছে। আর সেইজন্যই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়। ধন্যবাদ আহমেদাবাদ।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।