MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ড সফরের পর টেস্ট স্কোয়াড থেকে কারা জায়গা পাবেন? এশিয়া কাপে ভারতীয় দল নিয়ে জল্পনা

ইংল্যান্ড সফরের পর টেস্ট স্কোয়াড থেকে কারা জায়গা পাবেন? এশিয়া কাপে ভারতীয় দল নিয়ে জল্পনা

Asia Cup 2025: ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর এবার এশিয়া কাপে খেলবে ভারতীয় দল। এখনও পর্যন্ত এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়নি। কারা এই টুর্নামেন্টে ভারতীয় দলে থাকবেন, সে বিষয়ে জল্পনা চলছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 06 2025, 11:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পর এশিয়া কাপে ভারতীয় দলে থাকবেন টেস্ট দলের খেলোয়াড়রা?
Image Credit : ANI

ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পর এশিয়া কাপে ভারতীয় দলে থাকবেন টেস্ট দলের খেলোয়াড়রা?

এশিয়া কাপ ২০২৫

ভারতের টি-২০ দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এখন টেস্ট দলেও খুব বেশি সিনিয়র খেলোয়াড় নেই। ইংল্যান্ড সফরে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে টেস্ট দলের বেশ কয়েকজন খেলোয়াড় এশিয়া কাপের দলে থাকতে পারেন। ভারতীয় ক্রিকেট মহলে এ বিষয়ে আলোচনা চলছে।

DID YOU
KNOW
?
৪১ বছর আগে শুরু হয় এশিয়া কাপ
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। ২০২৩ সালে শেষবার এই টুর্নামেন্ট হয়। এবার চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে ভারতীয় দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ফিটনেস-সমস্যা মিটিয়ে এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাবেন জসপ্রীত বুমরা?
Image Credit : Getty

ফিটনেস-সমস্যা মিটিয়ে এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাবেন জসপ্রীত বুমরা?

দলে ফিরবেন জসপ্রীত বুমরা?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলেননি ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ফিটনেস সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে। ফিট হয়ে উঠলে এশিয়া কাপে ভারতীয় দলে ফিরতে পারেন এই পেসার। তবে এই টুর্নামেন্টের শুরু থেকেই তিনি খেলবেন কি না, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।

৮
এশিয়া কাপে সফলতম দল ভারত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে
১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। প্রথম থেকেই এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে ভারতীয় দল।

Related Articles

Related image1
IND vs PAK Asia Cup: দীর্ঘ টালবাহানার মাঝেই প্রস্তুতি! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ কবে?
Related image2
এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহিতে কবে ম্যাচ?
36
ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপে ভারতীয় দলে কোন ভূমিকায় থাকবেন শুবমান গিল?
Image Credit : X/@Loyalsachfan10

ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপে ভারতীয় দলে কোন ভূমিকায় থাকবেন শুবমান গিল?

এশিয়া কাপের দলে থাকবেন শুবমান গিল

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ৭৫০-এর বেশি রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। এই পারফরম্যান্সের পর এশিয়া কাপের দলে তাঁর থাকা নিশ্চিত। সব ফর্ম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। তিনি আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে টি-২০ ফর্ম্যাটেও ভারতীয় দলের অঙ্গ হতে পারেন শুবমান।

46
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর এশিয়া কাপের দলে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সোয়াল
Image Credit : ANI

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর এশিয়া কাপের দলে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সোয়াল

এশিয়া কাপের দলে থাকবেন যশস্বী?

এবারের ইংল্যান্ড সফরের শুরুতেই শতরান করেছিলেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সোয়াল। সিরিজের মাঝপথে ফর্ম হারালেও, ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করে ফর্মে ফিরেছেন যশস্বী। তিনি ভারতীয় দলকে জয় পেতে সাহায্য করেন। এই পারফরম্যান্সের পর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেতে পারেন যশস্বী। তিনি দ্রুত রান করতে পারেন। ফলে টি-২০ দলে সহজেই জায়গা পাওয়া উচিত।

56
ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেতে পারেন সাই সুদর্শন
Image Credit : Getty

ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেতে পারেন সাই সুদর্শন

এশিয়া কাপের দলে থাকবেন সাই সুদর্শন?

এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের যে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদের অন্যতম সাই সুদর্শন। এই মিডল অর্ডার ব্যাটার সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাই সুদর্শন। ফলে টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেতে পারেন এই ব্যাটার।

66
ওভাল টেস্টে ভারতীয় দলকে জেতানোর পর এশিয়া কাপেও সেরা বাজি হতে পারেন মহম্মদ সিরাজ
Image Credit : Getty

ওভাল টেস্টে ভারতীয় দলকে জেতানোর পর এশিয়া কাপেও সেরা বাজি হতে পারেন মহম্মদ সিরাজ

এশিয়া কাপে খেলবেন সিরাজ

এবারের ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। তিনি নতুন নজির গড়েছেন। ওভাল টেস্টে যেভাবে ভারতীয় দলকে জিতিয়েছেন, তারপর এশিয়া কাপের দলে সিরাজের থাকা নিশ্চিত। এই টুর্নামেন্টে ভারতীয় দলের সেরা বাজি হতে পারেন সিরাজ। এই পেসার যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে সব টুর্নামেন্টেই তিনি ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image2
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image3
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Recommended image4
Mitchell Starc: আগুনে বোলিংয়ে অশ্বিন-ভাসকে টপকে গেলেন স্টার্ক, সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
Recommended image5
WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ভারতের সামনে ৮টি টেস্ট, জিততে হবে কটা ম্যাচ?
Related Stories
Recommended image1
IND vs PAK Asia Cup: দীর্ঘ টালবাহানার মাঝেই প্রস্তুতি! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ কবে?
Recommended image2
এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহিতে কবে ম্যাচ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved