Pakistan Super League 2026: আইপিএল-এর (IPL 2026) সঙ্গে একই সময়ে পাকিস্তান সুপার লিগ আয়োজন করে যে কত বড় ভুল করেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। একের পর ক্রিকেটার এই লিগ ছেড়ে আইপিএল-এ যোগ দিচ্ছেন। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েও বিদেশি ক্রিকেটারদের আটকাতে পারছে না পিসিবি।

DID YOU
KNOW
?
পিএসএল ছাড়ছেন তারকারা
এখনও পর্যন্ত তিনজন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএল-এ যোগ দিয়েছেন।

IPL 2026: তৃতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2026) ছেড়ে আইপিএল-এ যোগ দিলেন অস্ট্রেলিয়ার (Australia) পেসার স্পেনসার জনসন (Spencer Johnson)। চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার অপর এক পেসার নাথান এলিস (Nathan Ellis)। তাঁর পরিবর্ত হিসেবে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিয়েছেন জনসন। তিনি দেড় কোটি টাকা পাচ্ছেন। মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) হয়ে খেলার কথা ছিল এই পেসারের। তিনি পাকিস্তানি মুদ্রায় ৫.৬ কোটি টাকার বিনিময়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে সরে যান। এরপর আইপিএল-এ খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন জনসন। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) অস্বস্তি বাড়ল।

কেকেআর-এর প্রাক্তনী জনসন

এবারের আইপিএল-এ সিএসকে দলে পেসার হিসেবে আছেন খলিল আহমেদ (Khaleel Ahmed), ম্যাট হেনরি (Matt Henry), জেমি ওভারটন (Jamie Overton)। তাঁদের সঙ্গেই যোগ দিলেন জনসন। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বে খেলবেন অস্ট্রেলিয়ার এই পেসার। তিনি অতীতে আইপিএল-এর একাধিক মরসুমে খেলেছেন। ২০২৪ সালে তিনি গুজরাট টাইটানস (Gujarat Titans) দলে ছিলেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে ছিলেন। এখনও পর্যন্ত আইপিএল-এ নয় ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন জনসন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও খুব বেশি সাফল্য পাননি। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওডিআই এবং আটটি টি-২০ ম্যাচ খেলে মোট ১৮ উইকেট নিয়েছেন এই পেসার।

মুজারবানি, শনাকার পথে জনসন

জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani) প্রথম ক্রিকেটার হিসেবে এবারের পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেন। তিনি মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) পরিবর্ত হিসেবে কেকেআর-এ যোগ দেন। এরপর শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শনাকা (Dasun Shanaka) পিএসএল ছেড়ে স্যাম কারানের (Sam Curran) পরিবর্ত হিসেবে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) যোগ দিচ্ছেন। এবার তাঁদের পথেই হাঁটলেন জনসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।