Border-Gavaskar Trophy 2027: গত তিন দশক ধরে টেস্ট ক্রিকেটে অন্যতম আকর্ষণীয় লড়াই চলছে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে (India vs Australia)। এই সিরিজের সঙ্গে অ্যাশেজের (The Ashes) তুলনা করা হয়। আগামী বছর ভারত সফরে (Australia Tour of India, 2027) আসছে অস্ট্রেলিয়া। এই সফরে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

DID YOU
KNOW
?
ভারতের হার
গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হেরে যায় ভারতীয় দল। এবার দেশের মাটিতে বদলা নেওয়ার পালা।

India vs Australia: ২০২৭ সালের শুরুতেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া (Australia Tour of India, 2027)। নতুন ইংরাজি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হতে চলেছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy 2027)। ভারত ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তবে বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য খারাপ খবর। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের কোনও ম্যাচ হচ্ছে না। ২১ জানুয়ারি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ শুরু হবে নাগপুরে (Nagpur)। এরপর ২৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে চেন্নাইয়ে (Chennai)। ১১ ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে গুয়াহাটিতে (Guwahati)। ১৯ ফেব্রুয়ারি সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে রাঁচিতে (Ranchi)। ২৭ ফেব্রুয়ারি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে আমেদাবাদে (Ahmedabad)। এই সিরিজে তৃতীয় টেস্ট ম্যাচ বাদে বাকি সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ন'টায়। শুধু গুয়াহাটির ম্যাচ শুরু হবে সকাল ন'টায়। কারণ, অসমে (Assam) তাড়াতাড়ি সূর্যাস্ত হয়।

দেশের মাটিতে সিরিজের সূচি ঘোষণা

২০২৬-২৭ মরসুমে দেশের মাটিতে ভারতীয় দলের সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ওয়েস্ট ইন্ডিজ (West Indies), শ্রীলঙ্কা (Sri Lanka), জিম্বাবোয়ে (Zimbabwe) ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। কলকাতা-সহ দেশের ১৭ শহরে মোট ২২টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারত-জিম্বাবোয়ে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ হবে ইডেনে। এই সিরিজের পরেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। বর্ডার-গাভাসকর ট্রফি ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

ভারতীয় দলের কঠিন পরীক্ষা

২০২২-২৩ মরসুমে শেষবার ভারতের মাটিতে হয় বর্ডার-গাভাসকর ট্রফি। সেই সিরিজে ২-১ জয় পায় ভারতীয় দল। তবে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। সম্প্রতি দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের ফল ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ঘুরে দাঁড়াতে হলে শুবমান গিলদের (Shubman Gill) দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।