Suryakumar Yadav: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বিপুল জনসমর্থনকে সঙ্গী করেই চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের ছেলেরা। এবার তাই দেশের ক্রিকেট ফ্যানদেরকে বিশেষ ধন্যবাদ জানালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

Suryakumar Yadav: ভারতের বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। পরপর দুবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সবমিলিয়ে, তিনবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। প্রসঙ্গত, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বিপুল জনসমর্থনকে সঙ্গী করেই চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের ছেলেরা। এবার তাই দেশের ক্রিকেট ফ্যানদেরকে বিশেষ ধন্যবাদ জানালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (suryakumar yadav news)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশেষ ভিডিও বার্তা ক্যাপ্টেন সূর্যর

বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোষ্ট করা হয়। সেখানে মূলত, স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের নানা মুহূর্তই তুলে ধরা হয়েছে। গ্যালারিতে কেউ ভারতের পতাকা ওড়াচ্ছেন, আবার কেউ চেঁচিয়ে সাপোর্ট করছেন গোটা দলকে, এইরকম সব একাধিক মুহূর্ত। আর ব্যাকগ্রাউন্ডে সূর্যের গলা। তিনি বিশেষ বার্তা দিলেন সমর্থকদের প্রতি।

Scroll to load tweet…

ভারত অধিনায়ক বলছেন, “প্রিয় টিম ইন্ডিয়ার সমর্থকরা। সবার আগে মন থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ, আপনাদের আশীর্বাদ এবং সমর্থন আছে বলেই আমরা রয়েছি। এই বিশ্বকাপ ট্রফি গোটা ভারতের। এই ট্রফি সেইসব বাচ্চাদের জন্য, যারা রোজ ব্যাট এবং বলকে সঙ্গী করে স্বপ্ন দেখছে। এই ট্রফি তাদের, যারা স্টেডিয়াম ভরিয়ে দেয় আমাদের জন্য। এই ট্রফি দেশের কোটি কোটি সমর্থকদের, যারা ঘর থেকে আমাদের সাপোর্ট করেন। 

"ভারতবর্ষে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয়, ইমোশন"

সূর্যর কথায়, "এই ট্রফি ঘরে ফিরিয়ে আনার জন্য আপনাদের প্রার্থনা এবং শর্তহীন ভালোবাসাই হল আমাদের প্রধান শক্তি। তাই আমরা ট্রফি জিততে পেরেছি। ভারতবর্ষে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয়, ইমোশন। এই জয় আপনাদের সবার। ধন্যবাদ, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। দ্য ট্রফি ইজ ইন হোম, উইথ লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড।"

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জয় নিঃসন্দেহে সূর্যকুমারের যাদবের ক্যারিয়ারে নিয়া মাইলফলক যুক্ত করেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।