MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • CSK vs PBKS: চিপকে মুখোমুখি চেন্নাই বনাম পাঞ্জাব, ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

CSK vs PBKS: চিপকে মুখোমুখি চেন্নাই বনাম পাঞ্জাব, ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

CSK vs PBKS: শুক্রবার, আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা রীতিমতো তুঙ্গে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 03 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
চেন্নাই বনাম পাঞ্জাব
Image Credit : X@SparkleRuturaj/Getty

চেন্নাই বনাম পাঞ্জাব

আইপিএল ২০২৬-এর সপ্তম ম্যাচে আজ শুক্রবার, মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। গুয়াহাটিতে গত ম্যাচে, চেন্নাই খারাপভাবে পরাজিত হয়। এই প্রসঙ্গে ব্যাটিং কোচ মাইকেল হাসি আশা করছেন, নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলাটা দলের জন্য অনেকটাই সুবিধাজনক হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
চিপকের পিচ রিপোর্ট কী বলছে?
Image Credit : X/@mufaddal_vohra

চিপকের পিচ রিপোর্ট কী বলছে?

চেন্নাইয়ের পিচ এখন আগের তুলনায় অনেক বেশি ফ্ল্যাট হয়ে গেছে। এই ধরনের পিচে যে সব ব্যাটাররা বড় শট খেলতে পারেন, তারা অনেক বাড়তি সুবিধা পাবেন। যেমন, সঞ্জু স্যামসন চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ৮ বলে একটি করে ছক্কা মেরেছেন। তাঁর মতো ব্যাটসম্যানরা চিপকের নতুন পরিবেশে বড় প্রভাব ফেলতে পারেন বলেই মনে করছেন অনেকে।

Related Articles

Related image1
KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?
Related image2
IPL 2026: দ্বিপাক্ষিক সিরিজের বদলে বাড়ছে আইপিএল-এর ম্যাচ, আলোচনায় বিসিসিআই
34
পাওয়ার-হিটিং ব্যাটিং লাইন-আপ
Image Credit : X/PunjabKingsIPL

পাওয়ার-হিটিং ব্যাটিং লাইন-আপ

বড় শট খেলার ব্যাপারে পাঞ্জাব কিংসও একেবারে পিছিয়ে নেই। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ওপেন করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন। দুজনেই তাদের আইপিএল ক্যারিয়ারের অর্ধেকের বেশি ছক্কা পাওয়ার-প্লেতেই মেরেছেন। মিডল ওভারে শ্রেয়স আইয়ার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। আর ডেথ ওভারে শশাঙ্ক সিং কার্যত, বড় শট মারতে দক্ষ। উল্লেখ্য, তিনি আইপিএল ২০২৫-এ অন্যতম সেরা ছক্কা হাঁকানো ব্যাটার ছিলেন।

44
হেড-টু-হেড
Image Credit : Getty

হেড-টু-হেড

চেন্নাইয়ের মাঠে সিএসকে-র বিরুদ্ধে যে কয়েকটি দলের রেকর্ড ভালো, তাদের মধ্যে পাঞ্জাব কিংস অন্যতম। এখানে মোট ৯টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে পাঞ্জাব ৫টি এবং সিএসকে ৪টি জিতেছে। চিপকে শেষ তিনটি ম্যাচেই পাঞ্জাব জয়লাভ করেছে। 

চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, ম্যাট শর্ট, শিবম দুবে, সরফরাজ খান/প্রশান্ত বীর, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নূর আহমেদ, ম্যাট হেনরি, অংশুল কম্বোজ, খলিল আহমেদ 

পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশঃ শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রভসিমরন সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার বিশাখ, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
আইপিএল ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ravichandran Ashwin : 'আমরা বোলিংয়ের উন্নতিতে জোর দিচ্ছি না,' উদ্বিগ্ন অশ্বিন
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
Recommended image3
South Africa vs Australia: ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন
Recommended image4
India A vs Australia A: রুতুরাজদের হারিয়ে সিরিজ জিতে গিলদের বার্তা দ্বিতীয় অস্ট্রেলিয়ার
Recommended image5
Ravindra Jadeja: এবারও রঞ্জি ট্রফিতে খেলবেন, সৌরাষ্ট্রের দলে রবীন্দ্র জাডেজা
Related Stories
Recommended image1
KKR IPL 2026: নাইট শিবিরে হটাৎ মাকড়শার তাণ্ডব! তারপর কী হল কেকেআর অনুশীলনে?
Recommended image2
IPL 2026: দ্বিপাক্ষিক সিরিজের বদলে বাড়ছে আইপিএল-এর ম্যাচ, আলোচনায় বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved