IPL 2026: এবারের আইপিএল শুরু হওয়ার পর বরাবরের মতোই একের পর এক আকর্ষণীয় ম্যাচ চলছে। কিন্তু এরই মধ্যে বিসিসিআই (BCCI) ও আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য খারাপ খবর। প্রতি মরসুমে বিপুল আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আর্থিকভাবে শক্তিশালী টি-২০ লিগ আইপিএল। এই লিগে আর্থিক ক্ষতির আশঙ্কা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
ললিত মোদীর পরামর্শ
আইপিএল-এর মাধ্যমে বিসিসিআই কীভাবে লাভের পরিমাণ বাড়াতে পারে, সে বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন ললিত মোদী।

IPL 2026 News: প্রতি বছর বিসিসিআই (BCCI) ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ২,৪০০ কোটি টাকা করে ক্ষতি হচ্ছে। এমনই দাবি করেছেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী (Lalit Modi)। তিনি বলেছেন, ‘প্রতি ম্যাচের জন্য বিসিসিআই লভ্যাংশের ৫০ শতাংশ পায়। বাকি ৫০ শতাংশ লভ্যাংশ দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখন ২০ ম্যাচ কম হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলার জন্য বিসিসিআই-কে ফি দেয়। কিন্তু সব দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলছে না। হোম ও অ্যাওয়ে ম্যাচ হলে তবেই মূল্য থাকে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সব দলের হোম ও অ্যাওয়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে দল সংখ্যা বাড়ানো উচিত নয়। কারণ, আমরা এভাবে ফ্র্যাঞ্চাইজিগুলি বিক্রি করিনি। সব ফ্র্যাঞ্চাইজি কি এই নিয়মের সঙ্গে একমত হয়ে চুক্তিতে সই করেছে? আমি নিশ্চিতভাবে বলছি, করেনি।’

আইপিএল-এ ৯৪ ম্যাচ হলে লাভ বেশি, মত ললিতের

এখন আইপিএল-এ ৭৪ ম্যাচ হচ্ছে। সব দল যদি একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলে, তাহলে ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৯৪। ললিতের মতে, এর ফলে বিসিসিআই-এর লাভের পরিমাণ বাড়বে। প্রাক্তন আইপিএল কমিশনার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আজ যদি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৯৪ ম্যাচ হত, তাহলে প্রতি ম্যাচ থেকে ১১৮ কোটি লাভ হত। এর ফলে মোট ২,৪০০ কোটি টাকা পাওয়া যেত। শুধু মিডিয়া রাইটস থেকেই এই অর্থ আসত। বিসিসিআই অতিরিক্ত ২,৪০০ কোটি টাকা পেত। এর মধ্যে ১০ দলের মধ্যে ১,২০০ কোটি টাকা ভাগ করে দেওয়া যেত। সব দল ১২০ কোটি টাকা করে পেত। ফলে দলগুলির মূল্য স্বংক্রিয়ভাবে বেড়ে যেত।’

২০২৮ থেকে বাড়তে পারে ম্যাচ

আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL Chairman Arun Dhumal) সম্প্রতি জানিয়েছেন, ২০২৭ সালের পর থেকে আইপিএল-এ ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৯৪। ললিত সেই পরামর্শই দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।