MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ক্রিকেট প্রশাসনে ফিরছেন, এবার কোন পদে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়?

ক্রিকেট প্রশাসনে ফিরছেন, এবার কোন পদে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়?

Sourav Ganguly: পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলা ও সর্বভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে আবার ক্রিকেট প্রশাসনে দেখা যাবে। ক্রিকেট মহলে এই আলোচনা শুরু হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 06 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দাদার বদলে 'দাদা', ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে পরিবর্তন সময়ের অপেক্ষা
Image Credit : Getty

দাদার বদলে 'দাদা', ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে পরিবর্তন সময়ের অপেক্ষা

সিএবি-তে পালাবদল

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমবার রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে। কয়েক দশক পর সেই স্নেহাশিসের পরিবর্তেই ফের সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ। তিনি বিসিসিআই (BCCI) সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর এতদিন ক্রিকেট প্রশাসনের বাইরে ছিলেন। এবার ক্রিকেট প্রশাসনে ফিরছেন বাংলার মহারাজ।

DID YOU
KNOW
?
ফের সৌরভের প্রত্যাবর্তন
ক্রিকেটার হিসেবে জাতীয় দলে একাধিকবার প্রত্যাবর্তন ঘটিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসনেও তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খবর ময়দানে
Image Credit : Getty

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খবর ময়দানে

ফের সিএবি-তে সৌরভ

সিএবি সূত্রে জানা গিয়েছে, সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী থাকছেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ। তিনি নিজেই মঙ্গলবার রাতে ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সিএবি-তে ফিরছেন। ফলে এ বিষয়ে আর কোনও সংশয় নেই। আগামী মাসেই ফের সিএবি সভাপতির পদে দেখা যাবে সৌরভকে।

৪
৪ বছর সিএবি সভাপতি হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি বিসিসিআই সভাপতি হন।

Related Articles

Related image1
Sourav Ganguly: অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে কেন? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Related image2
Sourav Ganguly: 'জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করব,' বার্তা সৌরভের
36
বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার ৩ বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ
Image Credit : Getty

বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার ৩ বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ

চলতি মাসেই সিএবি সভাপতি সৌরভ?

সিএবি সূত্রে জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা হবে। সেই সভাতেই সিএসবি সভাপতি হিসেবে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগেই সিএবি সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হতে পারে। এখন রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ সৌরভ। ফুটবল-ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া সংস্থাগুলিতে শাসক দলের প্রভাব রয়েছে। শাসক দলের 'আশীর্বাদ' ছাড়া কোনও ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়া সম্ভব নয়। সৌরভ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর সিএবি সভাপতি হওয়া সময়ের অপেক্ষা।

46
৬ বছর পর সিএবি সভাপতি পদে ফিরতে চলেছেন বাংলা ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

৬ বছর পর সিএবি সভাপতি পদে ফিরতে চলেছেন বাংলা ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রশাসক সৌরভের প্রত্যাবর্তন

গ্রেগ চ্যাপেলের আমলে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাবর্তনের জন্য কিংবদন্তি হয়ে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসন থেকে সরে যাওয়ার পরেও তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে। ২০১৯ সালে সিএবি সভাপতি থেকে বিসিসিআই সভাপতি হন সৌরভ। তিনি ২০২২ সালে বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যান। এবার ৬ বছর পর সিএবি সভাপতি পদে সৌরভের প্রত্যাবর্তন হতে চলেছে।

56
লোঢা কমিটির সুপারিশ মেনেই সিএবি-তে গঙ্গোপাধ্যায় ভাইদের মধ্যে ক্ষমতা হস্তান্তর
Image Credit : Getty

লোঢা কমিটির সুপারিশ মেনেই সিএবি-তে গঙ্গোপাধ্যায় ভাইদের মধ্যে ক্ষমতা হস্তান্তর

নিয়ম মেনে সরছেন স্নেহাশিস

ভারতীয় ক্রিকেটে সংস্কারের জন্য লোঢা কমিটি যে সুপারিশগুলি করেছিল, সেগুলি মেনেই চলছে সব সংস্থা। এই কারণেই সিএবি সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। তিন বছর কোনও সংস্থার পদে না থাকায় সৌরভের ফের সিএবি সভাপতি হতে বাধা নেই। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি ভবিষ্যতে ফের বিসিসিআই-এর কোনও পদেও বসতে পারেন।

66
আগামী মাসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হতে চলেছে
Image Credit : Getty

আগামী মাসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হতে চলেছে

সিএবি-র বার্ষিক সাধারণ সভা

২০ সেপ্টেম্বর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হতে চলেছে। তার আগে এক সপ্তাহ আগে বর্তমান পদাধিকারীদের শেষ বৈঠক হবে। বিভিন্ন পদে মনোনয়নও জমা দেবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে ছাপিয়ে সৌরভের মনোনয়ন ঘিরেই এখন বাংলা তথা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 'ট্রফি জেতাই লক্ষ্য,' হায়দরাবাদকে উড়িয়ে বার্তা বৈভবের
Recommended image2
SRH vs RR: আইপিএল এলিমিনেটরে একপেশে লড়াই, রাজস্থানের বৈভবে ঝলসে গেল হায়দরাবাদ
Recommended image3
Vaibhav Sooryavanshi: ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন, আইপিএল-এ ছক্কার রাজা বৈভব সূর্যবংশী
Recommended image4
MS Dhoni: আইপিএল-এ ধোনির ভবিষ্যৎ কী? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিএসকে সিইও-র
Recommended image5
SRH vs RR Eliminator: আইপিএল-এর হাড্ডাহাড্ডি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হায়দরাবাদ বনাম রাজস্থান, সম্ভাব্য প্রথম একাদশ
Related Stories
Recommended image1
Sourav Ganguly: অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে কেন? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Recommended image2
Sourav Ganguly: 'জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করব,' বার্তা সৌরভের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved