MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Kedar Jadhav: ধোনির পথেই হেঁটে সব ধরনের ক্রিকেট থেকে অবসর কেদার যাদবের

Kedar Jadhav: ধোনির পথেই হেঁটে সব ধরনের ক্রিকেট থেকে অবসর কেদার যাদবের

২০২০ সালে সোশ্যাল মিডিয়া পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার একইরকম পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসে ধোনির প্রাক্তন সতীর্থ কেদার যাদব।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 03 2024, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
মহেন্দ্র সিং ধোনির মতোই সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা ঘোষণা কেদার যাদবের
Image Credit : our own

মহেন্দ্র সিং ধোনির মতোই সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা ঘোষণা কেদার যাদবের

সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন সতীর্থ কেদার যাদব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
ইনস্টাগ্রামে কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে অবসর ঘোষণা করেছেন কেদার যাদব
Image Credit : our own

ইনস্টাগ্রামে কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে অবসর ঘোষণা করেছেন কেদার যাদব

ইনস্টাগ্রাম পোস্টে কেদার যাদব লিখেছেন, ‘আমার কেরিয়ারে সবসময় আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আজ বিকেল তিনটে থেকে আমাকে সব ধরনের ক্রিকেটে অবসরপ্রাপ্ত বলে গণ্য করুন।’

38
মহেন্দ্র সিং ধোনির মতোই সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পোস্টে অবসর ঘোষণা কেদার যাদবের
Image Credit : Getty

মহেন্দ্র সিং ধোনির মতোই সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পোস্টে অবসর ঘোষণা কেদার যাদবের

২০২০ সালের ১৫ অগাস্ট ইনস্টাগ্রাম হ্যান্ডলে সামান্য কিছু লিখেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁর মতো করেই অবসর ঘোষণা করলেন কেদার যাদব।

48
২০১২ থেকে ২০২০ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ ম্যাচ খেলেছেন কেদার যাদব
Image Credit : our own

২০১২ থেকে ২০২০ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ ম্যাচ খেলেছেন কেদার যাদব

ভারতীয় দলের হয়ে ৭৩টি ওডিআই এবং ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন কেদার যাদব। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংও করতেন।

58
ভারতীয় দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত ওডিআই বিশ্বকাপেও খেলেন কেদার যাদব
Image Credit : Getty

ভারতীয় দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত ওডিআই বিশ্বকাপেও খেলেন কেদার যাদব

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দলের হয়ে বেশি ম্যাচ খেলেন কেদার যাদব। তিনি ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন।

68
ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২টি শতরান, ৬টি অর্ধশতরান করেছেন কেদার যাদব
Image Credit : Getty

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২টি শতরান, ৬টি অর্ধশতরান করেছেন কেদার যাদব

ভারতীয় দলের হয়ে ৭৩টি ওডিআই ম্যাচ খেলে ২টি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ ১,৩৮৯ রান করেছেন কেদার যাদব। তিনি ৯টি টি-২০ ম্যাচে ১২২ রান করেছেন। 

78
ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে অনেক সময়ই বেশ কার্যকর হয়েছে কেদার যাদবের স্পিন বোলিং
Image Credit : our own

ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে অনেক সময়ই বেশ কার্যকর হয়েছে কেদার যাদবের স্পিন বোলিং

ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন কেদার যাদব। তাঁর ইকনমি রেট ৫.১৫। 

88
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কেদার যাদব
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কেদার যাদব

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬,১০০ রান করেছেন কেদার যাদব। তিনি ১৭টি শতরান ও ২৩টি অর্ধশতরান করেছেন। 

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
England vs India: ইংল্যান্ড সফরে পঞ্চম ম্যাচেও হার, টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
Recommended image2
India vs England: সাদাম্পটনে যানজটে আটকে ভারতীয় দল! পঞ্চম টি-২০ ম্যাচে পিছিয়ে গেল টস
Recommended image3
England vs India: ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ব্যর্থতা, কড়া ব্যবস্থার পথে বিসিসিআই
Recommended image4
Olympic Games: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত! চেন্নাইতে হবে বিগ ব্যাশের ম্যাচ, ঘোষণা প্রধানমন্ত্রীর
Recommended image5
IND vs ENG 4th T20: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দলে কি বড়সড় বদল আসছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved