Gujarat Titans vs Royal Challengers Bengaluru: মাত্র কয়েকদিনের ব্যবধানে চলতি আইপিএল-এ (IPL 2026) ফের গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গুজরাটের বিরুদ্ধে জয় পাওয়ার পর বৃহস্পতিবার গুজরাটের ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে বিরাট কোহলিরা (Virat Kohli)।
KNOW
IPL 2026: জিতলেই পাঞ্জাব কিংসকে (Punjab Kings) টপকে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Gujarat Titans vs Royal Challengers Bengaluru)। অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে এই ম্যাচ। আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অন্যদিকে, আট ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গুজরাট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে। ফলে বৃহস্পতিবার ফের ২০০-এর বেশি রান দেখা যেতে পারে। দুই দলের গত সাক্ষাতে ৪০০--এর বেশি রান হয়েছিল। এদিনও দুই দল মিলিয়ে সেরকমই রান করতে পারে।
আমেদাবাদের আবহাওয়া কেমন?
বুধবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের জেরে তাপমাত্রা কিছুটা শীতল হলেও, আমেদাবাদে এখন শুকনো ও উষ্ণ আবহাওয়া। দিনের বেলা চড়া রোদ থাকছে। সন্ধেবেলাতেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ শতাংশ থাকতে পারে। বৃষ্টির পূর্বাভাস নেই। প্রতি ঘণ্টায় ১৯ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। ফলে ক্রিকেটাররা সামান্য স্বস্তি পেতে পারেন। তবে শুকনো ও উষ্ণ আবহাওয়ার কারণে শরীরে জলের পরিমাণ কমে যাওয়া বা পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা যেতে পারে। তাই ক্রিকেটারদের সতর্ক থাকতে হবে।
আরসিবি-জিটি মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?
গুজরাটের বিরুদ্ধে আইপিএল-এ এখনও পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে আরসিবি। প্রতিবারই যে দল পরে ব্যাটিং করেছে তারা জয় পেয়েছে। গুজরাটের বিরুদ্ধে চার ম্যাচে জয় পেয়েছে আরসিবি। তিন ম্যাচে জয় পেয়েছে গুজরাট। বৃহস্পতিবার ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করবেন শুবমান গিলরা (Shubman Gill)। ফলে এদিন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আমেদাবাদের দর্শকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


